সর্বশেষ খবরঃ

হলুদের অনুষ্ঠানে অসুস্থ হয়েই প্রাণ হারালো বর

হলুদের অনুষ্ঠানে অসুস্থ হয়েই প্রাণ হারালো বর
ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার :: গায়েহলুদের অনুষ্ঠান চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে রনি বিজি। তারপর হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।শুক্রবার জুমার নামাজ শেষে জানাজা ও দাফন সম্পন্ন হয় তার।

বৃহস্পতিবার ( ১১ সেপ্টেম্বর ) চাঁদপুরের হাজীগঞ্জের দ্বাদশপাড়া গ্রামে ঘটেছে এমন হৃদয় বিদারক ঘটনা। অথচ শুক্রবার দুপুরে তাদের বসার কথা ছিল বিয়ের পিঁড়িতে।

এ ঘটনার পর দ্বাদশগ্রাম ইউনিয়নের কাপাইকাপ গ্রামের রনি মিজি বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। খবর পেয়ে ছুটে আসে এলাকাবাসী ও স্বজনরা। রনি মিজি ওই বাড়ির বিল্লাল মিজির ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রনি গত বছর হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করে। পড়ালেখার সময় পাশ্ববর্তী শাহরাস্তি উপজেলার এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই পরিবারের সম্মতিতে শুক্রবার বিয়ের দিন ঠিক হয় এবং সব প্রস্তুতি সম্পন্ন ছিল।

কিন্তু গাঁয়ে হলুদের উৎসব চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে রনি।পরিবারের লোকজন তাকে দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

এদিকে বরের মৃত্যুর খবরে অসুস্থ হয়ে পড়েন কনে ও তার প্রবাসী বাবা। কনে কুমিল্লার একটি হাসপাতালে এবং বাবা বিদেশে চিকিৎসাধীন রয়েছে বলে রনির পারিবারিক সূত্রে জানা গেছে।

দ্বাদশগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের প্রধানীয়া বলেন,রনি মিজির দাফনে উপস্থিত ছিলাম। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিয়ের আগের দিন এমন ঘটনা ঘটে গেলে। বিষয়টি হৃদয় বিদারক।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন