সর্বশেষ খবরঃ

হত্যাকারীদের দ্রুত গ্রেফতার দাবীতে বেনাপোলে আওয়ামীলীগ নেতার লাশ নিয়ে মিছিল

হত্যাকারীদের দ্রুত গ্রেফতার দাবীতে বেনাপোলে আওয়ামীলীগ নেতার লাশ নিয়ে মিছিল
হত্যাকারীদের দ্রুত গ্রেফতার দাবীতে বেনাপোলে আওয়ামীলীগ নেতার লাশ নিয়ে মিছিল

বেনাপোল প্রতিনিধি :: যশোরের শার্শা উপজেলার বেনাপোল ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের নেতা মগর আলীর (৫৮) হত্যাকারীদের দ্রুত গ্রেফতারসহ বিচারদাবীতে নিহতের লাশ নিয়ে মিছিল বের হয়।প্রতিবাদ মিছিল শেষে জানাযার মাধ্যমে নিহত নেতার লাশ তার নিজ গ্রামের ( কাগমারী ) কবরস্থানে দাফন করা হয়।

রবিবার ( ১৭ এপ্রিল ) বিকাল ৪ ঘটিকায় পৌরআওয়ামীলীগের একাংশের নেতৃবৃন্দ যশোর-কোলকতা মহাসড়কে প্রতিবাদ মিছিল বের করে। এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন সহ আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার( ১৬ এপ্রিল ) রাত আনুমানিক ৭টার কিছু পর কাগজপুকুর এলাকার রেললাইন ক্রসিং স্থলে তার আপন ভাইপোর নেতৃত্বে দূর্বৃত্ত হামলার শীকার হন।হামলাকারীরা তার পেটে চাকু মেরে ফেলে রেখে যায়। এ সময় নিহতের সাথে থাকা আরো দুজন গুরুতর জখম হয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।

স্থানীয়রা দ্রুত নিহত নেতা মগর আলীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। নিহতের পারিবারিক সুত্রে জানা যায়,আওয়ামী রাজনিতীর আভ্যন্তরীন কোন্দলে তাদের পিতা খুন হয়েছে।

বেনাপোল পোর্টথানা সুত্রে জানা যায়,হত্যাকান্ড ঘটনায় এখনো পর্যন্ত পরিবারের পক্ষ হতে এজাহার দায়ের করেনী। তবে হত্যাকারীদের আটকের ব্যাপারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন