সর্বশেষ খবরঃ

স্প্যানিশ লা লিগায় সেল্টা ভিগোকে ৩-১গোলে হারিয়েছে বার্সেলোনা

স্প্যানিশ লা লিগায় সেল্টা ভিগোকে ৩-১গোলে হারিয়েছে বার্সেলোনা
স্প্যানিশ লা লিগায় সেল্টা ভিগোকে ৩-১গোলে হারিয়েছে বার্সেলোনা

স্প্যানিশ লা লিগায় জয় পেয়েছে বার্সেলোনা। মঙ্গলবার দিবাগত রাতে তারা ৩-১ গোলে হারিয়েছে দশজনের সেল্টা ভিগোকে। বার্সেলোনার হয়ে জোড়া গোল করেছেন পিয়েরে এমরিক আউবেমেয়াং। অপর গোলটি করেছেন মেম্ফিস দেপাই।

ঘরের মাঠে ম্যাচের ৩০ মিনিটে মেম্ফিসের গোলে লিড নেয় কাতালানরা। বিরতিতে যাওয়ার আগে আউবেমেয়াংয়ের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। বিরতি থেকে ফিরে ৪৮ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন আউবেমেয়াং। তাতে বার্সেলোনা এগিয়ে যায় ৩-০ ব্যবধানে।

৫০ মিনিটে সেল্টা ভিগোর ইয়াগো আসপাস গোল করে ব্যবধান কমান। ইঙ্গিত দেন ম্যাচে ফেরার। কিন্তু ৫৮ মিনিটে দশজনের দলে পরিণত হয় সেল্টা। এ সময় তাদের জেইসন মুরিলো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। অবশ্য বাকি সময় দশজন নিয়ে খেললেও আর কোনো গোল হজম করেনি সেল্টা। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে জাভির শিষ্যরা।

এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান আরও একটু পোক্ত হলো বার্সার। ৩৬ ম্যাচ থেকে ৭২ পয়েন্ট নিয়ে তারা আছে দ্বিতীয় স্থানে। ৩৫ ম্যাচ থেকে ৬৫ পয়েন্ট নিয়ে সেভিয়া আছে তৃতীয় স্থানে।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন