সর্বশেষ খবরঃ

সোনম কাপুর পুত্র সন্তানের মা হলেন

সোনম কাপুর পুত্র সন্তানের মা হলেন
অভিনেত্রী সোনম কাপুর

অভিনেত্রী সোনম কাপুর পুত্র সন্তানের মা হলেন। খবরটি প্রকাশ্যে আসার পরই সোনম ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করছেন। নবজাতকের জন্য তারা শুভেচ্ছা জানাচ্ছেন। বিয়ের পর থেকেই সিনেমার খবরে নেই অভিনেত্রী সোনম কাপুর।

গতকাল পুত্র সন্তানের মা হয়েছেন এই অভিনেত্রী। কাপুর পরিবারের সদস্য নীতু কাপুর খবরটি নিশ্চিত করেছেন।

সোনম ও তার স্বামী আনন্দ আহুজার দেওয়া যৌথ বিবৃতির ছবি শেয়ার করেছেন নীতু। সেখানে বলা হয়েছে, ‘আজ নতমস্তক ও খোলা হূদয়ে আমরা আমাদের ছেলে সন্তানকে স্বাগত জানিয়েছি। সমস্ত ডাক্তার, নার্স, বন্ধু, পরিবার ও যারা আমাদের সমর্থন দিয়েছেন, সবাইকে ধন্যবাদ। এটা শুধু সূচনা, তবে আমরা জানি আমাদের জীবন বদলে গেছে।

এর আগে গত ২১ মার্চ সন্তান ধারণের সুখবর দিয়েছিলেন সোনম কাপুর। তখন বেবিবাম্পের ছবি শেয়ার দিয়ে অভিনেত্রী বলেছিলেন,চারটে হাত তোমায় বড় করার জন্য, নিজেদের সেরাটা দিয়ে। যারা একসাথে চলবে তোমার প্রতিটা পদক্ষেপে।

যারা তোমায় ভালোবাসা দেবে তোমার পাশে থাকবে।তোমাকে স্বাগত জানানোর জন্য আর অপেক্ষা করতে পারছি না।এবার সেই শুভক্ষণে পৌঁছে গেলেন সোনম-আহুজা দম্পতি।

আরো খবর

গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান