সর্বশেষ খবরঃ

সুবর্ণচরে পূর্বশত্রুতার জেরে কৃষককে পিটিয়ে হত্যা

সুবর্ণচরে পূর্বশত্রুতার জেরে কৃষককে পিটিয়ে হত্যা
প্রতিকী ছবি (সংগৃহীত)

মোঃ হানিফ উদ্দিন ( সাকিব),নোয়াখালী জেলা প্রতিনিধি:: নোয়াখালী সুবর্ণচরে পূর্বশত্রুতার জের ধরে প্রকাশ্যে দিবালোকে সন্ত্রাসী হামলা শেখ ফরিদ সর্দার (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছে। নিহত ফরিদ সর্দার উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মোঃ কালা মিয়ার ছেলে।

গতকাল শুক্রবার (৫ নভেম্বর ) বেলা ১২ টায় উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কমলা বাপের দোকান সংলগ্ন এ ঘটনা ঘটে। এ ঘটনায় একই এলাকার মোঃ খুরশিদ আলমের ছেলে মোঃ চাঁন মিয়া (৩৫) নামের আরও একজন গুরুতরে আহত হয়েছে।

নিহতের ছেলে মোঃ জাকের হোসেন অভিযোগ করে বলেন, গতকাল শুক্রবার ১২ টায় স্থানিয় বাংলা বাজার থেকে মোটরসাইকেল যোগে শেখ ফরিদ ও চাঁন মিয়া বাড়িতে আসার পথে কমলার বাপের দোকান এলাকায় পৌঁছলে স্থানিয় নোব্বা চোরার ছেলেরা ও সোহাগ, আয়ুব, আকবর, খলিল, কেপায়েত’সহ ১০-১৫ জন অস্ত্রধারী সন্ত্রাসীরা তাদের গাড়ি গতিরোধ করে।
এসময় অস্ত্রধারীরা মোটরসাইকেল থেকে নামিয়ে এই দুই’জনকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতরে জখম করে।পরে আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আমার বাবা শেখ ফরিদ সর্দারের মৃত্যু হয়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোঃ জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন