সর্বশেষ খবরঃ

সুন্দরগঞ্জে গাছের সাথে বাইকের ধাক্কায় দুই বন্ধু নিহত

সুন্দরগঞ্জে গাছের সাথে বাইকের ধাক্কায় দুই বন্ধু নিহত
সুন্দরগঞ্জে গাছের সাথে বাইকের ধাক্কায় দুই বন্ধু নিহত

আঃ খালেক মন্ডলঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লেগে সাজিদ মিয়া ( ২০) ও জুয়েল রানা ( ২০) নামে দুই বন্ধু নিহত হয়েছে।

শুক্রবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার রামজীবন ইউনিয়নের কাশদহ গ্রামের হান্নানের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি রংপুর জেলায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে সাজিদ ও জুয়েল বেপরোয়াগতিতে মোটরসাইকেল চালিয়ে উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের ধাপাচিলা এলাকা থেকে রংপুরের দিকে যাচ্ছিলেন। পথে হান্নানের মোড় এলাকায় রাস্তার পাশের একটি ইউক্যালিপটাস গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেওয়ার পথে অপরজনের মৃত্যু হয়।

এব্যাপারে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) কেএম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান,খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন