সর্বশেষ খবরঃ

সাতক্ষীরায় স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

সাতক্ষীরায় স্বর্ণেরবারসহ পাচারকারী আটক
সাতক্ষীরায় স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

সাতক্ষীরা প্রতিনিধি :: সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে ১৪টি সোনার বারসহ জাহাঙ্গীর হোসেন ( ২৮ ) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি )। জাহাঙ্গীর হোসেন একই উপজেলার কেড়াগাছি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

শনিবার ( ৯ সেপ্টেম্বর ) দুপুরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আশরাফুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর কপিলউদ্দীনের নেতৃত্বে সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় বিজিবি সদস্যরা সীমান্তের দিকে যাওয়া একটি ব্যাটারিচালিত ভ্যান থামিয়ে জাহাঙ্গীর হোসেনকে আটক করে। পরে তল্লাশি করে ভ্যানের ব্যাটারি বক্সের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৪টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ৬৩২ গ্রাম। জব্দ সোনার মূল্য প্রায় ১ কোটি ৪২ লাখ টাকা।

আটক ব্যক্তিকে সাতক্ষীরার কলারোয়া থানায় সোপর্দ এবং সোনার বারগুলো ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরো খবর

নেই ক্লিনিকের অনুমোদন তবুও চলছে অপারেশন! স্বাস্থ্য ঝুঁকিতে রোগীরা
নেই ক্লিনিকের অনুমোদন তবুও চলছে অপারেশন! স্বাস্থ্য ঝুঁকিতে রোগীরা
জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি
জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত