সর্বশেষ খবরঃ

সাতক্ষীরায় ধানের শীষের প্রার্থী ডঃমনিরুজ্জামানের নির্বাচনী জনসভা

সাতক্ষীরায় ধানের শীষের প্রার্থী ডঃ মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা
সাতক্ষীরায় ধানের শীষের প্রার্থী ডঃ মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা

এম কামরুজ্জামান ( সাতক্ষীরা )জেলা প্রতিনিধি :: শ্যামনগরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসনের ধানের শীষের প্রার্থী ডঃ মোঃ মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ২৭ জানুয়ারী )বিকাল ৫টায় উপজেলার কৈখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে পরানপুর বাজারে হাজার হাজার বিএনপি নেতাকর্মী ও জনসাধারণের উপস্থিতিতে এ জনসভা অনুষ্ঠিত হয়।

আবুল খায়ের মল্লিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় উপস্তিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের ধানের শীষের প্রার্থী ডঃ মোঃ মনিরুজ্জামান, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মাষ্টার আব্দুল ওয়াহেদ, জেলা বিএনপির সদস্য সুলাইমান কবিরসহ শ্যামনগর উপজেলা বিএনপি,যুবদল, কৃষক দল, সেচ্চাসেবক দল, শ্রমিক দল, তাতীদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহোযোগি সংগঠনের নেতা কর্মী ও সামার্থকরা উপস্তিত ছিলেন।

উক্ত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডঃ মোঃ মনিরুজ্জামান বলেন, দেশের দক্ষিণ পশ্চিম উপকুলীয় এ জনপদের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে আমরা ( বিএনপি ) কাজ করছি। আগামী ১২ তারিখে আপনাদের ভোটে আমি নির্বাচিত হলে. দ্বীপ ইউনিয়ন গাবুরাতে ২৫ সজ্জা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ সহ বুড়িগোয়ালিনী মুন্সিগঞ্জ কৈখালী ইউনিয়নের অসহায় মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষ্যে কাজ করবো।

গ্রামীণ অবহেলিত নারীদের স্বচ্চলতা ফেরাতে ফ্যামিলি কার্ড ও অন্যান্য সুবিধা অগ্রাধিকার ভিত্তিতে বিতরণ নিশ্চিত করবো। আমার নির্বাচনী এলাকায় কোনো অসহায় ব্যক্তি নির্যাতিত হতে দিবো না আমি সবসময়ই নির্যাতিত মানুষের পক্ষে থাকবো। বেকার শিক্ষিত যুবকদের ভাতার ব্যাবস্থা করবো।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন