সর্বশেষ খবরঃ

সাগরে মাছ ধরতে যেয়ে নিখোঁজ ৩২ জেলে

সাগরে মাছ ধরতে যেয়ে নিখোঁজ ৩২ জেলে
সাগরে মাছ ধরতে যেয়ে নিখোঁজ ৩২ জেলে

স্টাফ রিপোর্টার :: গভীর সাগরে মাছ ধরতে গিয়ে বরগুনার পাথরঘাটা উপজেলায় আব্দুর রহমানের মালিকানাধীন এফবি মায়ের দোয়া ট্রলারের ১২ জেলে ও মোঃ লিটন মাহমুদের মালিকানাধীন এফবি আব্দুল্লাহ ট্রলারের ২০ জেলে ৬ দিন ধরে নিখোঁজ রয়েছে।

নিখোঁজ জেলেরা হলেন, এফবি মায়ের দোয়া ট্রলারের পাথরঘাটা উপজেলার মঠেরখাল এলাকার নুর মোহাম্মাদ মিস্ত্রির ছেলে শাহ জাহান, ছত্তার মোল্লার ছেলে আব্দুর রশিদ, খালেক মিস্ত্রির ছেলে মাসুদ, আব্দুল কুদ্দুসের ছেলে আমির হোসেন, আব্দুর রহমানের ছেলে মিরাজ, নুরু মিয়ার ছেলে ছগির।

তাফালবাড়ি এলাকার খলিল গোলদারের ছেলে ফারুক, আব্দুর রহমানের ছেলে আব্দুস ছত্তার, আব্দুল লতিফের ছেলে নাসির, জ্ঞানপাড়া এলাকার আব্দুল গনির ছেলে খলিল, কুদ্দুসের ছেলে আবুল কালাম, বড় টেংরা এলাকার আবুল হাসেমের ছেলে ফুল মিয়া এবং এফবি আব্দুল্লাহ ট্রলারের খোকন মাঝি, হুমায়ুন, শাহজাহান ও রাসেল। এফবি আব্দুল্লাহ ট্রলারের অন্য জেলেদের নাম জানা যায়নি। তাদের বাড়ি নোয়াখালী জেলার আলেকজান্ডার উপজেলার বিভিন্ন এলাকায়।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান,এফবি আব্দুল্লাহ ট্রলারটি গত ২৫ সেপ্টেম্বর এবং ২৪ সেপ্টেম্বর এফবি মায়ের দোয়া ট্রলারটি মাছ শিকারের জন্য বঙ্গোপসাগরে যায়। ২৮ সেপ্টেম্বরের পর এফবি মায়ের দোয়া ট্রলারের মাঝি শাহজাহানের সঙ্গে আর কোনো যোগাযোগ করতে পারেননি ট্রলার মালিক। এছাড়া আব্দুল্লাহ ট্রলারের মালিক লিটন মাহমুদ তার মাঝিদের সঙ্গে সাগরে যাওয়ার পর থেকে যোগাযোগ করতে পারেননি।

ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, বিষয়টি জানার পর জেলেদের সন্ধানে জেলা ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে ৩টি ট্রলার সাগরে পাঠানো হয়েছে। দুইদিনেও তারা কোনো খোঁজ দিতে পারেনি।

এ বিষয়ে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার সাংবাদিকদের জানান, কোস্টগার্ডের দক্ষিণ জোন ও পশ্চিম জোনসহ সবাইকে জানানো হয়েছে। নিখোঁজ ট্রলার ও জেলেদের উদ্ধারের জন্য অভিযান চলছে।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন