সর্বশেষ খবরঃ

সর্বস্তরের তাওহিদি জনতার উদ্যোগে ফরিদপুরে বিক্ষোভ মিছিল

সর্বস্তরের তাওহিদি জনতার উদ্যোগে ফরিদপুরে বিক্ষোভ মিছিল
সর্বস্তরের তাওহিদি জনতার উদ্যোগে ফরিদপুরে বিক্ষোভ মিছিল

মাহমুদুর রহমান তুরান ( ফরিদপুর )জেলা প্রতিনিধি :: সর্বস্তরের তাওহীদি জনতার উদ্যোগে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ‌।

সোমবার ( ৭ এপ্রিল) দুপুরে স্বাধীনতাকামী মজলুম ফিলিস্তিনিদের উপর সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল কর্তৃক ‌ বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে উক্ত কর্মসূচি পালিত হয়। শহরের মডেল মসজিদ থেকে ‌ অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি ফরিদপুর প্রেসক্লাবের ‌ সামনে এসে ‌ শেষ হলে সেখানে প্রতিবাদ সভা ও দোয়া ‌ অনুষ্ঠিত হয় ।

ইমাম কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি মনসুর আহমেদের সভাপতিত্বে ‌ এ সময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন ‌ বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সভাপতি ‌ মোস্তফা কামাল, আইম্মা পরিষদের সভাপতি ‌ মাওলানা শামসুল হক, খেলাফত মজলিসের সভাপতি ‌ আমজাদ হোসেন, কোরআন শিক্ষা বোর্ডের ফরিদপুর জেলা শাখার ‌সভাপতি ‌ খন্দকার ওহিদুজ্জামান, মডেল মসজিদের‌ পেশ ইমাম ‌মাওলানা তবিবুর রহমান প্রমূখ।

সভায় বক্তারা ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরাইলি হামলার তীব্র নিন্দা ‌ জ্ঞাপন করেন।বক্তারা বলেন, ইসরাইলি বাহিনী ‌ ফিলিস্তিনিদের উপর ‌ হামলা করা হচ্ছে। নিরীহ ‌ সাধারণ মানুষকে হত্যা করা ‌ হচ্ছে‌।মা বোনের উপর অত্যাচার করা হচ্ছে ‌। অথচ জাতিসংঘ ওই ব্যাপারে কোন কার্যকর ভূমিকা নিচ্ছে না।বক্তারা মুসলমানদের ‌ সমস্ত মত বিরোধ ভুলে ফিলিস্তিনি জনগণের পাশে থাকার আহ্বান জানান।

একই সাথে বাংলাদেশে ‌ সমস্ত ইসরাইলি পণ্য বর্জনের দাবি করা হয়। ফিলিস্তিনি জনগণকে ‌ সাহায্যের জন্য তহবিল গঠনের জন্য ‌ অন্তর্বর্তীকালীন সরকারের ‌ নিকট দাবী জানান তারা। ‌পরে মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরো খবর

শার্শায় চাঁদার দাবীতে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
শার্শায় চাঁদার দাবীতে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার