সর্বশেষ খবরঃ

বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

শার্শা প্রতিনিধি :: বেনাপোলের চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যাকান্ডের প্রধান আসামী মোঃ সোহেল রানাকে (২৬)গ্রেফতার করেছে পিবিআই| এ সময় হত্যাকান্ডে গলায় ফাঁস দেওয়ার কাজে ব্যবহৃত গামছা উদ্ধার হয়েছে| সে বেনাপোল পোর্টথানাধীন রহমতপুর গ্রামের কুদ্দুস সিকদারের ছেলে|

সোমবার ( ২৫ মে ) গ্রেফতারকৃত সোহেল রানা বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে যশোর পিবিআই সূত্র নিশ্চিত করেন|

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই যশোর ইউনিটের এস আই রতন মিয়া পূর্বে গ্রেফতার হওয়া আসামীদের সিকারোক্তি ও তথ্য প্রযুক্তির সহায়তায় সজ্ঞীয় অফিসার ফোর্স নিয়ে রবিবার( ২৪ মে ) রাতে শার্শা উপজেলার গোগা গ্রামে বিশেষ অভিযান চালিয়ে সোহেল রানাকে গ্রেফতার করে|

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া সোহেল রানা বলেন হত্যাকান্ডে জড়িত পলাতক আসামী আনোয়ার হোসেন এবং পূর্বে গ্রেফতার হওয়া আসামী তরিকুলসহ তিন জনে মিলে গত ২২ এপ্রিল ২০২৬ ইং তারিখে ভিকটিম ইউনুস আলীকে পূর্বে গ্রেফতার হওয়া আসামী রানার বসত ঘরের ভিতর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং লাশ গোপন করার চেষ্ঠায় ঐ রাতেই অপর আসামী সবুজের মোটর সাইকেলে নিয়ে মৃতদেহ উদ্ধার হওয়া স্থানে ফেলে রেখে আসে|

যশোর পিবিআই ইউনিটের ইনচার্জ পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান পিবিআই সদস্যদের অভিযানে হত্যাকান্ডের প্রধান আসামী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকর্মীদের জানান,আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণের পক্রিয়া চলামান রয়েছে|

উল্লেখ্য এজাহার সূত্রে জানা যায় হত্যাকান্ডের স্বীকার ইউনুস আলী বেনাপোল পোর্টথানাধীন গাতিপাড়া গ্রামে অবস্থিত তার শ^শুর বাড়িতে স্ত্রী তাসলীমাকে নিয়ে বসবাস করতো| হত্যাকান্ডের তিনিদিন পূর্বে স্ত্রী তাসলীমা খাতুন তার মেয়েকে নিয়ে খুলনায় বেড়াতে যায়|

গত ২২ এপ্রিল ইউনুস আলী বাড়িতে থাকা অবস্থায় আসামী তরিকুল ইসলাম বাড়িতে গিয়ে কাজের উদ্দেশ্যে ডেকে নিয়ে রহমতপুর গ্রামে আসামী রানার বাড়িতে নিয়ে যায়| পূর্বপরিকল্পনা অনুযায়ী সেখানে ভিকটিম ইউনুস আলীকে মারপিট ও শারিরিক নির্যাতনসহ শ্বাসরোধ করে হত্যা করে| পরে মোটরসাইকেলে করে ভিকটিমের মৃতদেহ বেনাপোল টু পুটখালী রোডস্থ চারা বটতলা নামক স্থানে ফেলে রেখে যায়|

এ ঘটনায় নিহতের ভাই ইউসুফ আলী বাদী হয়ে বেনাপোল পোর্টথানায় মামলা দায়ের করেন| যাহার মামলা নং-১৫ ও তারিখ ২৩/৪/২০২৬ ইং| হত্যাকান্ডটি চাঞ্চল্যকর হওয়ায় পিবিআই যশোর ইউনিট  স্বউদ্যোগে গ্রহণ করতে চাইলে যশোর পুলিশ সুপারের নির্দেশনায় উক্ত মামলাটির তদন্ত কার্যক্রম পিবিআই এর উপর ন্যাস্ত হয়|

আরো খবর

বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩