সর্বশেষ খবরঃ

শার্শায় চাঁদার দাবীতে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

শার্শায় চাঁদার দাবীতে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
শার্শায় চাঁদার দাবীতে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

শার্শা প্রতিনিধি :: যশোরের শার্শায় চাঁদা চেয়ে না পেয়ে সি এন্ড এজেন্ট ব্যবসায়ী মোঃ মোস্তফার (৫৮)উপর সন্ত্রাসী হামলা চালিয়ে গুরুতর জখম করেছে কুখ্যাত সন্ত্রাসী ডাবলু বাহিনী| সোমবার( ২৫মে )রাত আনুমানিক ৮ ঘটিকার সময় উপজেলার কামারবাড়ী মোড় এলাকায় এই সন্ত্রাসী হামলা সংঘটিত হয়|

হামলাকারীরা ব্যবসায়ী মোস্তাফার ডান পাঁ ভেঙে দেয়| বর্তমানে মোস্তফা যশোর ২৫০শষ্যা হাসপাতালের অর্থপেডিক ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে|এ ঘটনায় মোস্তাফার ভাই জীবনের নিরাপত্তা শঙ্কায় শার্শা থানায় সাধারন ডায়েরী অন্তর্ভূক্ত করেছেন| যাহার ডায়েরী নং- ১২৭৬ ও তারিখ ২৫/৫/২০২৬ ইং|

শার্শা থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ মারুফ হোসেন ডায়েরী অন্তভুক্ত হওয়ার সত্যাতা নিশ্চিত করে জানান,এ সংক্রান্তে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য এস আই শেখ আলামিনের দায়িত্বভার দেওয়া হয়েছে|

অভিযুক্ত বাহিনী প্রধান মোঃ আরমান হোসেন ডাবলু একই উপজেলার জিরানগাছা গ্রামের মৃত তোফাজ্জেল বিশ্বাস ওরফে থোপ বিশ্বাসের ছেলে| এলাকায় তার বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানী, মাদক ব্যবসা,চাঁদাবাজিসহ বিভিন্ন রকমের সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার অভিযোগ রয়েছে|

হামলার ঘটনা বর্ননায় ভুক্তভোগী মোস্তফা গণমাধ্যমকর্মীদের বলেন ডাবলু একজন দুর্ধর্ষ সন্ত্রাসী,একাধিক মামলার আসামী ও বিএনপির নেতা পরিচয়দানকারী| সে দীর্ঘদিন ধরে আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবী করে আসছিলো| আমি দিতে অপারগতা প্রকাশ করায় গতকাল রাতে আমি কামাড়বাড়ী মোড় এলাকায় অবস্থান কালে দুটি প্রাইভেটকার যোগে ডাবলু ও তার সহযোগীরা এসে চারিদিক হতে ঘীরে ফেলে সংঘবদ্ধ ভাবে মারপিট শুরু করে|

এসময় তারা আমার অপর সহদর আলমগীরকে মারধর শুরু করলে সে প্রানভয়ে পালিয়ে যায়| এক পর্যায়ে তারা আমাকে হত্যার উদ্দেশ্যে অপহরণ করে নিয়ে যেতে চাইলে স্থানীয় লোকজন বাঁধা দেই| সে সময় ডাবলুর হুকুমে সহযোগী আল ফরিদ তার হাতে থাকা জিআই পাইপ দিয়ে পিটিয়ে আমার ডান পাঁ ভেঙে দেয়।

আমি মাটিতে লুটিয়ে পড়লে সাগরসহ অন্যান্যরা আমার পকেটে ব্যবসায়ীক প্রয়োজনে রাখা নগত ৬০ হাজার টাকা কেড়ে নিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে|এ ঘটনায় আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি|

আরো খবর

শার্শায় চাঁদার দাবীতে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
শার্শায় চাঁদার দাবীতে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার