সর্বশেষ খবরঃ

শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১

শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১

শার্শা প্রতিনিধি:: সরকার ঘোষিত অবৈধ জাল ব্যবহার বন্ধের পদক্ষেপ গ্রহণের ধারাবাহিকতায় যশোরের শার্শা উপজেলার বাগুড়ী বাজার হতে ১৮৮ বান্ডিল বিদেশী ফিশিং নেটসহ মোঃ রফিক( ৬১) নামের এক জাল ব্যবসায়ী গ্রেফতার হয়েছে| গ্রেফতার হওয়া রফিক ঝিকরগাছা থানাধীন কুল বাড়িয়া গ্রামের মৃত হোসেন আলী পশারীর ছেলে|

শনিবার ( ২৩ মে )রাত ১১টায় বাগুড়ী বাজার ট্রাক বন্দোবস্তকারী অফিসের সামনে হতে অবৈধ ফিশিং নেট উদ্ধারসহ রফিককে গ্রেফতার করে শার্শা থানা পুলিশ| এসময় জাল বহণ কাজে ব্যবহৃত খুলনা মেট্রো-খ-১১-০০৮৯ ন¤^রের প্রাইভেট কার জব্দ করে পুলিশ| তবে পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে প্রাইভেটকার চালক পালিয়ে যায়|

শার্শা থানা সূত্রে জানা যায়, প্রাইভেটকার তল্লাশীকালে পাঁচটি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে উদ্ধার হওয়া অবৈধ ফিশিং নেট এর মধ্যে ৮০ বান্ডিল ভারতীয় কোম্পনীর হাতি মার্কা ফিশিং নেট,৬৮ বান্ডিল কিরন কোম্পানির তৈরী ফিশিং নেট ও ৪০ বান্ডিল চীনা কোম্পানির গোল্ড কাপ কোম্পানীর ফিশিং নেট রয়েছে|

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মারুফ হোসেন ফিশিংনেট উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যাক্তির নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে আসামী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে|

আরো খবর

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ