সর্বশেষ খবরঃ

সপ্তম জাতীয় কমডেকা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

সপ্তম জাতীয় কমডেকা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সপ্তম জাতীয় কমডেকা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

‘বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউটিং’— স্লোগানে আগামী ১৯ থেকে ২৫ ফেব্রুয়ারি ৭ দিনব্যাপী সমাজ উন্নয়ন মূলক ক্যাম্প ৭ম জাতীয় কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প ( কমডেকা )অনুষ্ঠিত হবে। ক্যাম্প সংশ্লিষ্টরা জানিয়েছেন,অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূস ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

এদিকে, কমডেকার আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য ইতোমধ্যে প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাংলাদেশ স্কাউটমের ব্যবস্থাপনায় সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হার্ড পয়েন্টে অনুষ্ঠেয় এই ক্যাম্পে সারা দেশ থেকে ৪ হাজার রোভার স্কাউট, ১৫শ স্বেচ্ছাসেবক, কর্মকর্তাসহ প্রায় ৬ হাজার মানুষের জনসমাগম ঘটবে।

কমডেকা সূত্রে জানা গেছে, সারাদেশে থেকে ৩৯৮টি রোভার স্কাউট দল এই ক্যাম্পে অংশ নেবে। প্রতিটি দলের থাকবে ৮ জন সদস্য ও ১ জন ইউনিট লিডারসহ মোট ৯ জন। এছাড়া দেড় হাজারেরও বেশি থাকবে স্বেচ্ছাসেবক ও কর্মকর্তা। ইতোমধ্যে আবাসন ব্যবস্থা হিসেবে তাঁবু স্থাপন, পয়ঃনিষ্কাশন, বিশুদ্ধ পানি ও বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে।

কমডেকায় অংশগ্রহণকারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে একটি অস্থায়ী হাসপাতাল স্থাপন করাসহ ২৪ ঘণ্টার জন্য চিকিৎসক নিয়োগ করা হয়েছে। নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলাবাহিনীর পাশাপাশি অগ্নিনির্বাপণ ও যেকোনও দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের একটি টিমকে সর্বদা প্রস্তুত রাখা হয়েছে।

বাংলাদেশের স্কাউটসের সহকারী পরিচালক নাসির উদ্দিন জানান, জাতীয় সদর দফতর এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসন কমডেকা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সবকিছু মনিটরিং করছে।

২০০১ সালে সিরাজগঞ্জে ৩য় জাতীয় কমডেকা ও ৮ম জাতীয় রোভার মুট সিরাজগঞ্জের এই হার্ড পয়েন্ট এলাকাতে অনুষ্ঠিত হয়েছিল।

খবর: বাসস

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন