সর্বশেষ খবরঃ

সচিবালয়ে সোমবার থেকে প্রবেশ করতে পারবেন গণমাধ্যমকর্মীরাঃ তথ্য উপদেষ্টা

সচিবালয়ে সোমবার থেকে প্রবেশ করতে পারবেন গণমাধ্যমকর্মীরাঃ তথ্য উপদেষ্টা
সচিবালয়ে সোমবার থেকে প্রবেশ করতে পারবেন গণমাধ্যমকর্মীরাঃ তথ্য উপদেষ্টা

সচিবালয়ে আগামী সোমবার থেকেই গণমাধ্যমকর্মীরা প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা উপদেষ্টা নাহিদ ইসলাম। রোববার ( ২৯ ডিসেম্বর ) দুপুরে গণমাধ্যমকে তিনি এ কথা জানান।

উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন,আগামী সোমবার থেকেই সচিবালয়ে প্রবেশ করতে পারবেন গণমাধ্যমকর্মীরা। তাদের জন্য অস্থায়ী পাসের ব্যবস্থা করা হবে।

গত ২৫ ডিসেম্বর গভীর রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পাঁচটি মন্ত্রণালয়ের নথিপত্র, কম্পিউটার,আসবাবপত্রসহ সব কিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এরপর থেকেই সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি আরোপ করে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া এক আদেশে তথ্য অধিদপ্তরের ইস্যু করা সাংবাদিকের সব অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ফলে গত বৃহস্পতিবারের মতো সপ্তাহের প্রথম দিন রোববারও গণমাধ্যমকর্মীরা সংবাদ সংগ্রহের কাজে সচিবালয়ে প্রবেশ করতে না পেরে অপেক্ষা করেন বাইরে।

আজ রোববার সাংবাদিকদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেন। আলোচনায় উঠে আসে সোমবার থেকে অস্থায়ী প্রবেশ পাস নিয়ে সংবাদ সংগ্রহ করার বিষয়টি।

আরো খবর

দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন