সর্বশেষ খবরঃ

সকল ধর্মের উৎসবে পাশে থাকবে পুলিশঃঢাকা রেঞ্জ ডিআইজি

সকল ধর্মের উৎসবে পাশে থাকবে পুলিশঃঢাকা রেঞ্জ ডিআইজি
সকল ধর্মের উৎসবে পাশে থাকবে পুলিশঃঢাকা রেঞ্জ ডিআইজি

মাহমুদুর রহমান তুরান ( ফরিদপুর ) জেলা প্রতিনিধি :: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন।

শনিবার ( ১২ অক্টোবর ) সন্ধ্যায় জেলার ভাঙ্গা উপজেলার দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করে পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এ সময় ঢাকা রেঞ্জ ডিআইজি এ কে এম আওলাদ হোসেন বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বর্তমান সরকারের নির্দেশ মোতাবেক বাংলাদেশ পুলিশ সব ধরনের পদক্ষেপ নিয়েছে। এবারের পূজা উদযাপনে যেকোনো সময়ের তুলনায় বর্তমান সরকার সর্বোচ্চ আন্তরিকতা এবং সতর্কতা দেখিয়েছে।

তিনি বলেন, সকল ধর্মের মানুষের উৎসব পালনে ভাতৃত্বের বন্ধনে দৃষ্টান্ত স্থাপন করতে পুলিশ পাশে থাকবে। আমি বিশ্বাস করি, এদেশের জনগণের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ পুলিশ সেই কাজটি করে দেখাতে পারবে। পুলিশ জনগণের বন্ধু। তবে অপরাধী এবং দুষ্কৃতিকারীদের জন্য কঠোর।

এ সময় ঢাকা রেঞ্জ ডিআইজির সঙ্গে ছিলেন,মোঃ সরোয়ার হোসেন,অতিরিক্ত ডিআইজি ঢাকা রেঞ্জ, ফরিদপুর জেলার পুলিশ সুপার মো. আব্দুল জলিল,ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মোকছেদুর রহমান,জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা,পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

আরো খবর

 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা