সর্বশেষ খবরঃ

শ্যামনগরে বিএনপির মানববন্ধন

শ্যামনগরে বিএনপির মানববন্ধন
শ্যামনগরে বিএনপির মানববন্ধন

এম কামরুজ্জামান ( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: জাসাস এর সবেক যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন ও বিএনপি কর্মী আজিজুল ইসলামের উপর নৃশংস হামলার প্রতিবাদে ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট ) সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা বিএনপি, পৌর বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে জেসি কমপ্লেক্সের সামনের সড়ক অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন,শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব সোলায়মান কবির, পৌর বিএনপি’র সাবেক আহ্বায়ক সাদেক ইউপি চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু,উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান সাদেকুর রহমান সাদেম,সাবেক দপ্তর সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক ছামিউল ইমাম আযম মনির।

বক্তারা বলেন দীর্ঘ ১২-১৪ বছর ফ্যাসিস্ট পতিত হাসিনা সরকারের সময়ে পলায়ন পর জীবন যাপন করেছে,দীর্ঘদিন বাড়িঘরে থাকতে পারিনি, বারবার হামলা মামলার শিকার হয়েছে, শুধুমাত্র আত্মকোন্দলের জেরে সুবিধাবাদী কতিপয় নেতা কথায় কথায় তাদেরকে ফাসিস্টের দোসর আখ্যা দিচ্ছে। প্রতিবাদ করায় গত ১৭ আগস্ট সন্ধ্যায় তুচ্ছ ঘটনার জেরে জাসাস নেতা ও বিএনপি কর্মী এবং আজিজুলকে বেপরোয়া মারপিটের পর পুলিশের গাড়িতে তুলে দিয়ে নাক্কারজনক অধ্যায়ের জন্ম দিয়েছে।কলঙ্কজনক উক্ত ঘটনার তদন্তপূর্বক ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ও দাবি জানান বক্তারা।

ভাগ্যক্রমে পুলিশ তাদেরকে উদ্ধার করায় তারা প্রাণে বেঁচে গেছে।উপজেলা কিংবা পুলিশ প্রশাসনসহ দেশপ্রেমিক সেনাবাহিনী আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে দারুণভাবে সফল হয়েছে। কোন নেতাকর্মী যেন কোথাও কোন মব সৃষ্টি না করে সে বিষয়েও সকলকে সতর্ক করেন।এসময় নেতৃবৃন্দ মারাত্বক আহত দুই নেতা ও কর্মীকে উদ্ধার করে চিকিংসার ব্যবস্হা করার পুলিশ সদস্যদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামনগর পৌর বিএনপি’র সাবেক সদস্য সচিব শামসুজ্জোহা টুটুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রশিদ ঢালী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মাসুদ শাহরিওয়ার, সদর ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরিদ হোসেন।

ঈশ্বরীপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান সোহাগ, আটুলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আলামিন হোসেন,হেলাল হোসেন, উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক জাহিদ,শ্যামনগর সদর জাসাস সদস্য সচিব আল আজিম আহমেদ সহ উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন