
এম কামরুজ্জামান ( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২৩ মার্চ ) বেলা ১১টায় শ্যামনগর সরকারি মহসিন কলেজ অডিটোরিয়ামে এ পূনর্মিলে উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফার সঞ্চালনায় উপজেলা আমীর মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য বক্তব্য রাখেন সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর সরকারি মহসিন কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান,সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, বিএনপির জেলা সদস্য মাস্টার আব্দুল ওয়াহেদ,সোলায়মান কবির,খেলাফত মজলিসের জেলা আমীর মুহাদ্দিস মোস্তফা কামাল এবং শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে শ্যামনগরের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে গাজী নজরুল ইসলাম বলেন, পবিত্র রমজান মাস মানুষকে সাম্য, সম্প্রীতি, ন্যায়পরায়ণতা ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার শিক্ষা দেয় তিনি সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে বলেন,কুরআনের শিক্ষা অনুসরণ করেই একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। তিনি দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে শ্যামনগরের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।