সর্বশেষ খবরঃ

শুধু নির্বাচন করার জন্যই আমরা দায়িত্ব নেইনিঃ পরিবেশ উপদেষ্টা

শুধু নির্বাচন করার জন্যই আমরা দায়িত্ব নেইনিঃপরিবেশ উপদেষ্টা
শুধু নির্বাচন করার জন্যই আমরা দায়িত্ব নেইনিঃ পরিবেশ উপদেষ্টা

শুধু নির্বাচনের জন্য বর্তমান সরকার দায়িত্ব নেয়নি উল্লেখ করে পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন,বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভার পর আমরা অনেক আলোচনা করেছি। আমাদের তিনটা কঠিন দায়িত্ব—এর একটি সংস্কার,অন্যটি বিচার,আরেকটি নির্বাচন। শুধু নির্বাচন করার জন্যই আমরা দায়িত্বটা নেইনি।

শুক্রবার ( ২৩ মে )দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ প্রাণিবিদ্যা সমিতির ২৪ তম জাতীয় সম্মেলন এবং বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন,ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তার একদিনও এদিক-সেদিক হওয়ার কোনও সুযোগ নেই। কাজেই এগুলো নিয়ে অন্য ধরনের কথা বলাও উচিত ছিল না।’

পরিবেশ উপদেষ্টা বলেন, ‘বারবার বলা হচ্ছে—নির্বাচন নিয়ে একটা সময় দিয়ে দেওয়া হয়েছে। কিছু কিছু গুরু দায়িত্ব রয়েছে,সেগুলো পালনের সঙ্গে মাসের একটা সম্পর্ক থাকতে পারে। সেই লক্ষ্যেই প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদ কাজ করছেন।’

তিনি বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত ধরনের দাবি রয়েছে, সব দাবি নিয়ে রাস্তা আটকে দিচ্ছে। এতে রাস্তা একেবারে অচল হয়ে যাচ্ছে। এ অবস্থা নিরসনে আমরা কিছুই করতে পারছি না। আমাদের দায়িত্ব পালন করা তখনই সম্ভব হবে, যখন আমরা সবার সহযোগিতা পাবো।’

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আমরা যদি দায়িত্ব পালন করতে পারি, তাহলে আমাদের দায়িত্বে থাকাটা প্রাসঙ্গিক। আর যদি দায়িত্ব পালন করতে না পারি, তখন দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলো না।’

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন