সর্বশেষ খবরঃ

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে মানববন্ধন

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে মানববন্ধন
শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে মানববন্ধন

কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি :: ভোলার চরফ্যাশন উপজেলার শশীভুষণে অধ্যক্ষ নজরুল ইসলাম নূরানী হাফেজী মাদ্রাসা ও এতিমখানার হেফজ বিভাগের শিশু শিক্ষার্থী মোঃ সাকিল ( ১২) কে মারধরের ঘটনায় বিচারের দাবীতে মানববন্ধন করেছেন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।

মঙ্গলবার ( ৫ এপ্রিল ) সকাল ১০ টার দিকে উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে মাদ্রাসা সংলগ্ন বেড়ি বাঁধের উপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে শিক্ষার্থীরা নিজেদের লেখার সিলেটে শিক্ষার্থী নির্যাতনের বিচার চাই লেখা প্ল্যাকার্ড হাতে দেখা যায়। এসময় তারা শিশু শিক্ষার্থী নির্যাতনের বিচারের দাবীতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। মানববন্ধনে মাদ্রাসার শিক্ষক ও এলাকাবাসী শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে শিশু শিক্ষার্থীর নির্যাতনের বিচার দাবী করেন।

উল্লেখ্য-গত সোমবার বিকাল ৪ টার দিকে স্থানীয় পারভীন বেগম নামের এক নারী অধ্যক্ষ নজরুল ইসলাম নূরানী হাফেজী মাদ্রাসা ও এতিমখানার হেফজ বিভাগের শিশু শিক্ষার্থী মো. সাকিলকে মারধর করেন। এতে সে গুরুতর আহত হন।

আরো খবর

 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা