সর্বশেষ খবরঃ

শার্শায় সড়ক দূর্ঘটনায় থ্রি হুইলার চালক ও যাত্রী নিহত

শার্শায় সড়ক দূর্ঘটনায় থ্রি হুইলার চালক ও যাত্রী নিহত
প্রতিকী ছবি

শার্শা প্রতিনিধিঃ যশোরের শার্শায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মহেন্দ্রা চালক ও তার এক যাত্রী নিহত হয়েছেন। নিহত মহেন্দ্র চালকের নাম নূর গাইন ( ৪৫) ও সে শার্শা উপজেলার সাতমাইল গ্রামের রহিম বক্সের ছেলে। দূর্ঘটনায় অপর নিহত যাত্রী রাকিবুল ইসলাম রাকিব ( ১৮) একই উপজেলার সামটা গ্রামের মফিজুরের ছেলে।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে নাভারন-সাতক্ষীরা সড়কের নীলকান্ড মোড় এলাকায় এই দূর্ঘটনা সংঘটিত হয়েছে।

ঘটনার বর্ননায় প্রত্যক্ষদর্শী সহ স্থানীয়রা জানান, বাঁগআচড়া থেকে ছেড়ে আসা নাভারনমূখী একটি দ্রুতগামী ট্রাকের সাথে নাভারন সাতক্ষীরা সড়কের নীলকান্ত মোড় এলাকায় বিপরীত মূখী থ্রি হুইলার মহেন্দ্রার সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ ঘটনায় গুরুতর জখম হওয়া চালক ও যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় তাদের মৃত্যু ঘটে।

নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জামান আসাদ সড়ক দূর্ঘটনায় ২ জন নিহতের সত্যতা নিশ্চিত করে জানান,ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয়েছে। লাশ পোস্টমাডামের জন্য মর্গে প্রেরন করা হয়েছে ও পলাতক চালক এবং হেলপারকে আটকের চেষ্ঠা চালাচ্ছে পুলিশ।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি