সর্বশেষ খবরঃ

শার্শায় ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত

শার্শায় ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত
শার্শায় ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত
সেলিম আহম্মেদ :: যশোরের শার্শায় ককটেল বিস্ফোরণে আকিনুল হাসান ( ১৩) ও মোসাম্মাৎ মারিয়া ( ৭) নামে দুই শিশু আহত হয়েছে। আহত দুই শিশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে বলে স্থানীয়রা জানান।
বুধবার ( ১৯ জুন ) বেলা আড়াইটার দিকে শার্শার হরিনাপোতা গ্রামে এই ঘটনা ঘটে। আহত আকিনুল হাসান হরিনাপোতা গ্রামের আলমগীর হোসেনের ছেলে ও মোসাম্মৎ মারিয়া একই গ্রামের মেহেদী হাসানের মেয়ে।
স্থানীয়রা জানান,আকিনুল ও মারিয়া ঐ গ্রামের জৈনক আলমগীরের বাড়ির উঠানে ক্রিকেট খেলছিলো।এসময় রাস্তার পাশে ঝোপঝাড়ে পড়ে থাকা পরিত্যক্ত ককটেল বল ভেবে ব্যাট দিয়ে আঘাত করার এক পর্যায়ে বিস্ফোরন ঘটলে তারা মারাত্নক আহত হয়।
আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।বর্তমানে তারা আশাস্কা মুক্ত বলে জানান সেখানকার কর্তব্যরত চিকিৎসক।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মনিরুজ্জামান জানান, পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে আকিনুল ও মারিয়া নামে দুই শিশু আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এ সক্রান্ত আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

আরো খবর

শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন