সর্বশেষ খবরঃ

লাখ টাকা দাম উঠলেও মাছ বেচেনী সৌখিন শিকারী

লাখ টাকা দাম উঠলেও মাছ বেচেনী সৌখিন শিকারী
লাখ টাকা দাম উঠলেও মাছ বেচেনী সৌখিন শিকারী

স্টাফ রিপোর্টার :: বরিশালের বাবুগঞ্জ উপজেলার দুর্গাসাগর দিঘিতে ধরা পড়েছে বিশালাকৃতির দুটি বিগহেড কার্প মাছ। বড়শিতে ধরা পড়া বড় বিগহেড কার্প মাছটির ওজন ৩৩ কেজি। তুলনামূলক ছোট অন্য মাছটির ওজন ১৯ কেজি।

বুধবার ( ২৯ সেপ্টেম্বর ) বিকেলে ও রাতে শৌখিন মাছ শিকারি নাছিম শরিফের বড়শিতে বিশালাকৃতির মাছ দুটি ধরা পড়ে। নাছিম শরিফ বরিশাল সদর উপজেলার কলসগ্রাম ( ছয় মাইল ) এলাকার বাসিন্দা।

নাছিম শরিফ মাছ দুটির ছবি তুলে তার ফেসবুক আইডিতে পোস্ট দেন। ছবি দেখে বৃহস্পতিবার ( ৩০ সেপ্টেম্বর ) কয়েকজন ব্যবসায়ী তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেন। তারা মাছ দুটি কেনার জন্য আগ্রহ প্রকাশ করে এক লাখ টাকা পর্যন্ত দাম বলেন। তবে নাছিম শরিফ মাছটি বিক্রি না করে কেটে নিজেদের মধ্যে ভাগ করে নেন।

শখ করে বিভিন্ন স্থানে টিকিট কিনে তিনি বড়শি দিয়ে মাছ ধরেন। বুধবার সকালে দুইদিনের জন্য পাঁচ হাজার টাকা দিয়ে টিকিট কিনে দুর্গাসাগর দিঘিতে বড়শি ফেলেন। এ সময় সোহেল জমাদ্দার নামে তার এক বন্ধু সঙ্গে ছিলেন। কয়েক দফায় বড়শি ফেললেও কোনো মাছ বড়শিতে ধরা পড়েনি। বিকেল ৩টার দিকে বড়শিতে টান পড়ে। ওই সময় ১৯ কেজি ওজনের বিগহেড কার্প মাছটি প্রথমে ধরা পড়ে।

সন্ধ্যার দিকে বড়শিতে হ্যাঁচকা টান পড়ে। বড় কিছু টোপ গিলেছে বোঝা যায়। তবে কোনোভাবে মাছটি বড়শিতে আটকে রাখা যাচ্ছিল না। পরে তাদের সহযোগিতায় এগিয়ে আসেন আরও কয়েকজন। কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে মাছটি তীরে ওঠানো হয়। মাছ দুটি দেখতে উৎসুক জনতা ভিড় করেন।

নাছিম শরিফ বলেন, শখ করে মাছটি ধরেছি। এতো বড় মাছ পাওয়া অবশ্যই ভাগ্যের ব্যাপার। লাখ টাকার বেশি দিলেও মাছটি বিক্রি করা সম্ভব ছিল না। পরে কেটে মাছটি নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছি।

মৎস্য অধিদপ্তরের বরিশাল কার্যালয়ের কর্মকর্তা বিমল চন্দ্র দাস বলেন, দুর্গাসাগর দিঘির মাছের আলাদা খ্যাতি রয়েছে। এ দিঘির মাছ খুবই সুস্বাদু বলে শুনেছি।

আরো খবর

 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা