সর্বশেষ খবরঃ

রেলপথে নাশকতায় জড়িত সন্দেহে আটক ৯

রেলপথে নাশকতায় জড়িত সন্দেহে আটক ৯
রেলপথে নাশকতায় জড়িত সন্দেহে আটক ৯

বিশেষ প্রতিবেদক :: রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনাসহ রেলপথে নাশকতায় জড়িত সন্দেহে ৯ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই ) সংস্থার সহায়তায় এ অভিযান পরিচালনা করে র‌্যাব-১ এর একটি দল।

বৃহস্পতিবার ( ২১ ডিসেম্বর ) সন্ধ্যা থেকে বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আটক ৯ জনের নাম পরিচয় জানানো হয়নি।

অভিযান শেষে বৃহস্পতিবার ( ২১ ডিসেম্বর ) রাত ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ জানান, মঙ্গলবার ভোরে ট্রেনে আগুনের ঘটনার পর রেলস্টেশন কেন্দ্রীক চিহ্নিত অপরাধীদের তালিকা ধরে সন্দেহভাজনদের আটকে অভিযানে নামে র‌্যাব। এরই ধারাবাহিকতায় ৯ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা কেউ সরাসরি নাশকতার সঙ্গে জড়িত কিনা জানতে চাইলে তিনি বলেন, তাদের অনেকের নামে মামলা আছে। আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করেছি। তারা সন্দেহভাজন নাশকতাকারী। ব্যাপক জিজ্ঞাসাবাদে নিশ্চিত হতে পারব। তারা বিভিন্ন ধরনের নাশকতার সঙ্গে জড়িত ছিল সে হিসেবে তাদের নামে মামলা আছে। বিশেষ করে রেলওয়েকে কেন্দ্র করে বিভিন্ন অপরাধ করে তারা।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন