সর্বশেষ খবরঃ

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করলেন জো বাইডেন

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করলেন জো বাইডেন
রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করলেন জো বাইডেন

রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পূর্ব ইউক্রেনের দুটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চলকে মস্কোর স্বাধীন হিসেবে স্বীকৃতি দেওয়া প্রতিবেশী দেশটির ওপর ‘রশিয়ার আক্রমণের সূচনা’ বলে মন্তব্য করেছেন তিনি। খবর ভয়েস অব আমেরিকার।

গতকাল মঙ্গলবার ( ২২ ফেব্রুয়ারি ) সংক্ষিপ্ত ভাষণে বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের লুহানস্ক ও দোনেৎস্ককে স্বাধীন হিসেবে স্বীকৃতি দেওয়া এবং উভয় অঞ্চলে তথাকথিত শান্তিরক্ষায় সেনা মোতায়েনের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন। বাইডেন ঘোষণা করেন, পূর্ব ইউক্রেনে রাশিয়ার সৈন্যদের চলাচল ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

বাইডেন বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সোমবার দিনের শেষের দিকে পূর্ব ইউক্রেন সীমান্ত পেরিয়ে লুহানস্ক ও ডোনেটস্ক অঞ্চলে সেনা পাঠানোর আদেশ ছিল কার্যত ‘ইউক্রেনে রাশিয়ার আক্রমণের সূচনা।এর কয়েক ঘণ্টা আগে, পুতিন লুহানস্ক ও ডোনেটস্ক অঞ্চলকে স্বাধীন ঘোষণা করে বলেন, এ দুটি অঞ্চল আর ইউক্রেনের অংশ নয়।

বাইডেন পুতিনকে ইঙ্গিত করে প্রশ্ন করেন, ‘পুতিন কী মনে করেন, প্রতিবেশীদের ভূখণ্ডাধীন অঞ্চলকে নতুন তথাকথিত দেশ ঘোষণা করার অধিকার তাকে কে দিয়েছে?

এ সময় বাইডেন জানান, তার এ নিষেধাজ্ঞা রাশিয়া সরকারকে ‘পশ্চিম থেকে অর্থ সংগ্রহ’ বন্ধ করে দেবে। এবং বাইডেন সংকল্প ব্যক্ত করেন যে, রাশিয়া ‘যদি তার বাহিনী নিয়ে পশ্চিমে ইউক্রেনের দিকে অগ্রসর হয়, তাহলে তাকে আরও বেশি মূল্য ( আরও নিষেধাজ্ঞাসহ ) দিতে হবে।

অন্যদিকে, গত সোমবার ক্রেমলিনের একটি বক্তৃতায়,পুতিন ঘোষণা করেন—ইউক্রেন কখনোই স্বাধীন রাষ্ট্র ছিল না এবং এটি পশ্চিমের হাতের ‘পুতুল’ নয়। ইউক্রেন বরাবরই বৃহত্তর রুশ প্রভাব বলয়ের অংশ হিসেবে অন্তর্ভুক্ত ছিল। পুতিন সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘তিনি সরাসরি ইউক্রেনের অস্তিত্বের ওপর হামলা করেছেন।

খবরসূত্র: ভয়েস অব আমেরিকা।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন