সর্বশেষ খবরঃ

রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ

রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ
রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ

সিনিয়র রিপোর্টার :: ঈদ শেষে আবারও ঢাকায় ফিরছে মানুষ। শুক্রবার ( ৬ মে ) রাজধানীর সায়েদাবাদ,গুলিস্তান, কমলাপুর, গাবতলী, মহাখালী ও সদরঘাট টার্মিনালে গিয়ে দেখা গেছে এ চিত্র। অনেকেই পরিবার নিয়ে ফিরছে।

আবার অনেককে পরিবার রেখে চাকরির তাগিদে একাই আসতে দেখা গেছে।খুলনা থেকে ঢাকায় আসা এহসান করিম বলেন, এবার ঈদযাত্রায় ভোগান্তি অনেকটাই কম হয়েছে। গত রোববার স্বজনদের সঙ্গে ঈদ করতে গ্রামের বাড়িতে গিয়েছিলাম। আজ চলে আসলাম। সড়কে যানজট নেই।

একটি দূতাবাসে কাজ করেন মোরসালিন আহম্মদ প্রিন্স। গোপালগঞ্জের মকসুদপুর গ্রামের বাড়ি থেকে ঈদ শেষে আজই ফিরেছেন ঢাকায়। তিনি বলেন, আমরা অনেকেই ঢাকায় জীবিকার প্রয়োজনে থাকি। কর্মজীবনে চাইলেও মনকে প্রধান্য দেওয়া যায় না। অল্প সময়ের জন্য পরিবারের সদস্যদের কাছে থাকতে পারা অনেক আনন্দের।

ফুলবাড়িয়া বাস টার্মিনালের দোলা পরিবহনের ম্যানেজার ফখরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত ঈদ শেষে ফিরে আসা যাত্রীদের যে হার দেখা যাচ্ছে তা বেশি না। আজ শুক্রবার ও কাল শনিবার ঢাকামুখী মানুষের চাপ বাড়বে। প্রতি বছরই ঈদের একদিন পর বা দুদিন পরও অনেকে ঢাকা ছাড়েন।

এবারও ব্যতিক্রম হয়নি। ঈদ পরবর্তী সময়ে সড়কের অবস্থা নিয়ে পুলিশ জানায়,ঈদ যাত্রায় মহাসড়ক যানজটমুক্ত রাখতে কয়েক দিন ধরে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। ফলে ভোগান্তি নেই এবার।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন