সর্বশেষ খবরঃ

রাজধানীতে প্রাইভেটকার চাপায় নিহত-৩

রাজধানীতে প্রাইভেটকার চাপায় নিহত-৩
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার :: রাজধানীর খিলক্ষেতে প্রাইভেটকারের চাপায় শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই ) মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার ( ২৭ ডিসেম্বর ) রাত ৯টার দিকে খিলক্ষেত বাজার যাত্রীছাউনি সংলগ্ন প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় এক শিশু। পরে গুরুতর আহত অবস্থায় আহতদের হাসপাতালে ভর্তি করা হলে আরও ২ জনের মৃত্যু হয়। আহতরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) শেখ আমিনুল বাশার গণমাধ্যমকে বলেন, খিলক্ষেতে বাস স্টপেজের ( যাত্রীছাউনি ) সামনে একটি ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ির চালক অপেক্ষমান যাত্রীদের ওপর গাড়ি তুলে দেয়। ঘটনাস্থলেই ইয়াসিন ( ৮ ) নামে এক শিশু নিহত হয়।

দুর্ঘটনার পর গাড়িটি জব্দ করা হয়েছে। তবে,চালক পালিয়ে গেছে।

আরো খবর

সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে