সর্বশেষ খবরঃ

রাজধানীতে ট্রাকচাপায় ২মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীতে ট্রাকচাপায় ২মোটরসাইকেল আরোহী নিহত
প্রতিকী ছবি

বিশেষ প্রতিবেদক :: রাজধানীর খিলক্ষেত থানার মস্তুল এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন।নিহতরা হলেন-সজিব হোসেন (৩৫) ও রোমান (৩৩)। আহত হয়েছে দ্বীন মোহাম্মদ (৩৫)।

শুক্রবার ( ২৬ জানুয়ারি ) ভোরে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও একজন।

বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই ) মোঃ শহিদুল ইসলাম। তিনি বলেন, শ্রক্রবার ভোররাতের দিকে খিলক্ষেতের মস্তুল এলাকায় ঢাকা আসার পথে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা তিন আরোহী সিটকে পড়েন। এতে এক যুবক ঘটনাস্থলেই মারা যান।

এসআই আরও বলেন,এ ঘটনায় ভোর ৫টার দিকে আহত সজীব হোসেন ও দীন মোহাম্মদ নামের দুজনকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে সজীব হোসেন মারা যান। আমরা তার পরিবারের সদস্যদেরকে সংবাদ দিয়েছি।

নিহত সজীবের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো খবর

গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান