সর্বশেষ খবরঃ

রাকুল প্রীত ও জ্যাকির প্রেমের গুঞ্জন সত্যিঃইনস্টাগ্রামে ছবি পোস্ট

রাকুল প্রীত ও জ্যাকির প্রেমের গুঞ্জন সত্যিঃইনস্টাগ্রামে ছবি পোস্ট
রাকুল প্রীত ও জ্যাকির প্রেমের গুঞ্জন সত্যিঃইনস্টাগ্রামে ছবি পোস্ট

রাকুলের ৩১তম জন্মদিনে তাদের একসঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন জ্যাকি। ক্যাপশনে লিখেছেন, ‘তোমাকে ছাড়া দিনকে দিন মনে হয় না, তোমাকে ছাড়া সুস্বাদু খাবারেও কোনো মজা পাই না।

সবচেয়ে সুন্দর মনের অধিকারীকে জন্মদিনের শুভেচ্ছা, যে আমার কাছে পৃথিবীর সবকিছু। দিনটা তোমার হাসির মতোই উজ্জ্বল ও তোমার মতো সুন্দর হোক। শুভ জন্মদিন আমার ভালোবাসা।

রবিবার ( ১০ অক্টোবর ) তার জন্মদিনে ছবিসহ এ খবর প্রকাশ্যে আনেন প্রথমে প্রেমিক ও পরে প্রেমিকা। প্রযোজক ও অভিনেতা জ্যাকি ভাগনানি। ভারত এবং অন্যান্য দেশজুড়ে তার অনেক ভক্ত ছড়িয়ে রয়েছে। সবার মন ভেঙে প্রকাশ্যে নিয়ে আসলেন প্রেমিককে।

অন্যদিকে রাকুলও একই ছবি পোস্ট করে লিখেছেন, ‘ধন্যবাদ আমার ভালোবাসা। তুমি আমার এ বছরের শ্রেষ্ঠ উপহার। আমার জীবনকে রাঙিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আমাকে বাধাহীনভাবে হাসানোর জন্য ধন্যবাদ। একসঙ্গে আরও স্মৃতি তৈরি করবো।

দক্ষিণী অভিনেত্রী রাকুল প্রীত সিং তার ক্যারিয়ার শুরু করেছেন ২০০৯ সালে কন্নড় সিনেমা ‘গিল্লি’ দিয়ে। একদশক ক্যারিয়ারি বহু সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। বলিউডেও তাকে দেখা গিয়েছে একাধিক সিনেমায়। জনপ্রিয়তার তুঙ্গে থাকা এ অভিনেত্রীর প্রেমের গুঞ্জন উঠেছিল বেশ কিছুদিন আগে। তিনি নিজেও এটিকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছিলেন।

এবার নিজের জন্মদিনে রাকুল প্রীত সিং ও তার প্রেমিক গুঞ্জনের অবকাশ ঘটিয়ে স্বীকার করে নিলেন সামাজিক মাধ্যমে।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন