সর্বশেষ খবরঃ

যশোরে মা জর্দ্দা ফ্যক্টরিতে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ও জরিমানা

যশোরে মা জর্দ্দা ফ্যক্টরিতে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ও জরিমানা
যশোরে মা জর্দ্দা ফ্যক্টরিতে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ও জরিমানা

যশোর প্রতিনিধি :: যশোরের বকরচর এলাকায় অবস্থিত মা জর্দ্দা ফ্যক্টরিতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়েছে। এসময় প্রতিষ্ঠানটিতে অনিয়ম করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার দ্বায়ে ৪০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার ( ১২ আগস্ট )দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয় কর্তৃক এই তদারকিমুলক অভিযান পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা,ক্যাব সদস্য আব্দুর রকিব সরদারসহ জেলা পুলিশের একটি দল।

অভিযানকালীন সময়ে প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স হালনাগাদ না থাকা,পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা ও বাজারজাতকৃত পণ্যে মোড়ক ব্যবহার না করায় প্রতিষ্ঠানটিকে চল্লিশ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়েছে বলে যশোর জেলা কার্যালয় সূত্র নিশ্চিত করেন।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান বলেন- “মা জর্দ্দা ক্যামিক্যাল ওয়ার্কস”কে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর৩৭ধারা মোতাবেক ভোক্তা-অধিকার বিরোধী কার্যের অপরাধে প্রশাসনিক ব্যবস্থায় চল্লিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হয় ও প্রতিষ্ঠান মালিককে বিধি মোতাবেক কাগজপত্র হালনাগাদ রেখে ব্যবসায়িক কর্মকান্ড পরিচালনা করতে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। যশোর জেলা জুড়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আরো জানান।

ভোক্তা- অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের এ ধরনের অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ।

আরো খবর

শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন