সর্বশেষ খবরঃ

যশোরে বিএনপি নেতা অমিতের বাসভবনে ককটেল হামলা

যশোরে বিএনপি নেতা অমিতের বাসভবনে ককটেল হামলা
যশোরে বিএনপি নেতা অমিতের বাসভবনে ককটেল হামলা

যশোর প্রতিনিধি :: বিএনপির নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও তার চাচার যশোরের বাসভবনে ককটেল হামলার ঘটনা ঘটেছে।বোমার বিকট শব্দে প্রকম্পিত হয়ে ওঠে এলাকা। এতে এলাকার মানুষের মাঝে আতঙ্ক তৈরি হয়।

শনিবার ( ১৮ নভেম্বর ) রাত পৌনে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটেছে। এদিন অন্তত ১৫টি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।

অনিন্দ্য ইসলাম অমিতের বড় ভাই শান্তনু ইসলাম সুমিত জানান, রাত ১০টা ৪০ মিনিটের দিকে যশোর শহরের ঘোপ পিলু খান সড়কস্থ বাসভবনে একের পর এক বোমা হামলা শুরু হয়। হামলাকারীরা তার চাচার বাড়িতেও বোমা নিক্ষেপ করে। বাড়ির প্রধান ফটকে ও ভেতরে বোমা বিস্ফোরিত হয়।

বোমার স্প্লিন্টার বিদ্যুতের তারে লেগে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। একাধিক বোমার লাগাতার বিস্ফোরণে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে গোটা এলাকা। ১০ থেকে ১৫ মিনিটের এ হামলায় প্রকম্পিত হয়ে ওঠে গোটা মহল্লা। গভীর রাতে এ বোমা হামলায় আতঙ্কিত হয়ে পড়েন দুই পরিবারের সদস্যসহ এলাকার মানুষ। রাজনৈতিক উদ্দেশে এ হামলার ঘটনা ঘটানো হয়েছে।এ ঘটনার নিন্দা জানান তিনি।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, শহরজুড়ে পূজার আনুষ্ঠানিকতা চলছে। পটকাবাজি ফুটছে। পুলিশের টহল দল বোমা বিস্ফোরণ ঘটনার বিষয়ে কিছু জানাইনি। তবে খোঁজ নিয়ে তিনি পরবর্তী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

প্রসঙ্গত, অনিন্দ্য ইসলাম অমিত বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের ছেলে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন