সর্বশেষ খবরঃ

যশোরে ডিবি পুলিশের হাতে ফেন্সিডিল উদ্ধারসহ গ্রেফতার-২

যশোরে ডিবি পুলিশের হাতে ফেন্সিডিল উদ্ধারসহ গ্রেফতার-২
যশোরে ডিবি পুলিশের হাতে ফেন্সিডিল উদ্ধারসহ গ্রেফতার-২

যশোর প্রতিনিধি:: যশোর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১১০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। মঙ্গলবার ( ১২ অক্টোবর ) ঝিকরগাছা থানা এলাকায় অভিযান চালিয়ে ডিবি সদস্যরা ঐ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো যশোর জেলার শার্শাধীন মৃত ওজেদ আলী মন্ডলের ছেলে মোঃ মনিরুল ইসলাম (৪৮) ও সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন বয়ার ডাঙ্গা গ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ সুমন (২৫)।

যশোর জেলা গোয়েন্দা শাখা সুত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এস আই শাহিনুর রহমান ও এস আই ফুরকান খান সঙ্গীয় ফোর্স সহায়তায় ঝিকিরগাছা থানাধীন মল্লিকপুর গুচ্ছ গ্রামস্থ জৈনক মফিজ এর বসত বাড়ীর সাসনে হতে ঐ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করেন। পরে তাদের দখলে থাকা ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের ১১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এ সময় ফেন্সিডিল বহন কাজে ব্যবহৃত ১টি প্লাটিনা মোটর সাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন