সর্বশেষ খবরঃ

যশোরে ডিবি পুলিশের পৃথক অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেপ্তার-৪

যশোরে ডিবি পুলিশের পৃথক অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেপ্তার-৪
যশোরে ডিবি পুলিশের পৃথক অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেপ্তার-৪

বেনাপোল প্রতিনিধি :: যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩০১ বোতল ফেনসিডিল, ৫২৫ গ্রাম গাঁজা ও নগদ ৮৫ হাজার টাকা উদ্ধারসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।

সোমবার ( ২৪ জানুয়ারী ) ভোর রাত অবধি যশোর সদর ও শার্শা এলাকায় পৃথক তিনটি অভিযানে মাদক সহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো,বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আঃ রাজ্জাকের ছেলে আলম হোসেন (৩০), শার্শা থানার গোপীনাথপুর বটতলা গ্রামের মৃতঃ আব্দুল শুকুরের ছেলে আব্দুল অহেদ (৫২), একই এলাকার আব্দুল বারেকের ছেলে স্বপন হোসেন (৩৩) ও যশোর কোতোয়ালি থানার রুপদিয়া পূর্বপাড়ার মৃতঃ সুধীর বিশ্বাসের ছেলে চিত্ত রঞ্জন বিশ্বাস (৬০)।

ডিবি সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এস আই শফি আহমেদ রিয়েল সঙ্গীয় অফিসার ফোর্স সহায়তায় বেনাপোল পোর্ট থানার দক্ষিণ বারোপোতা সাকিনস্থ পাপড়াতলা চার রাস্তার মোড়ে পাঁকা রাস্তার উপর হতে অভিযান চালিয়ে ২৫০ বোতল ফেনসিডিল সহ আলমকে আটক করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৫ লক্ষ টাকা।

অপরদিকে, ডিবি যশোরের এসআই আরিফুল ইসলাম একটা চৌকস টিম নিয়ে শার্শা থানার গোপীনাথপুর সাকিনস্থ কাশিপুর বাজার টু পাকশিয়া বাজারগামী রোডে বটতলা নামক স্থানে পাঁকা রাস্তার উপর হতে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুল অহেদ ও স্বপন হোসেনকে ৫১ বোতল ফেনসিডিল সহ আটক করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ১ লক্ষ ২ হাজার টাকা।

অপর এক অভিযানে, ডিবি যশোরের এসআই মফিজুল ইসলাম, একটা চৌকস টিম নিয়ে কোতোয়ালি মডেল থানাধীন চাচঁড়া ডালমিল সাকিনস্থ যশোর শহর থেকে চাচঁড়াগামী রাজা বরদাকান্ত রাস্তার চোরমারা দিঘীর দক্ষিণ পাশে জনৈক নূরে আলম বাবুর চায়ের দোকানের সামনে হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী চিত্ত রঞ্জন বিশ্বাসকে ৫২৫ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রয়ের নগদ ৮৫ হাজার টাকা উদ্ধারসহ আটক করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ১৫ হাজার টাকা।

যশোর জেলা গোয়েন্দা ( ডিবি ) পুলিশের ভারপ্রাপ্ত অফিস ইনচার্জ রুপণ কুমার সরকার ডিবি সদস্যদের পৃথক অভিযানে মাদক দ্রব্য উদ্ধারসহ মাদককারবারী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে স্ব স্ব থানায় থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন