সর্বশেষ খবরঃ

যশোরে জামায়াতে ইসলামীর উদ্যোগে সুন্নাতে খৎনা ক্যাম্পের উদ্বোধন

যশোরে জামায়াতে ইসলামীর উদ্যোগে সুন্নাতে খৎনা ক্যাম্পের উদ্বোধন

স্টাফ রিপোর্টার:: জামায়াতে ইসলামী যশোর জেলার পেশাজীবি থানার উদ্যোগে শুক্রবার (৩১শে জানুয়ারী) সকালে যশোর শহরের জেডিএল হাসপাতালে এ সুন্নাতে খাৎনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা পেশাজীবি থানার সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতনের সভাপতিত্বে সুন্নতে খাৎনা ক্যাম্পের উদ্বোধন করেন যশোর জেলা সহকারী সেক্রেটারি বেলাল হোসাইন ।

এসময় আরও উপস্থিত ছিলেন পেশাজীবি থানার সেক্রেটারী আবু ফয়সাল অফিস সেক্রেটারী গাউসুল আজম ডাক্তার শরিফুজ্জামান রঞ্জু, রেজওয়ান আহম্মেদ প্রমূখ ।

সহকারী সেক্রেটারি বেলাল হোসাইন বলেন,প্রিয় নবী হযরত মুহাম্মদ সঃ আমাদের জন্য একমাত্র অনুস্মরণীয় আদর্শ। তাঁর দেখানো আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলার সবুজ ভূমিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটা কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাই। সম্মিলিত প্রচেষ্ঠায় একটি সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেয়া সম্ভব।

তিনি আরও বলেন,স্বাস্থ্যসম্মত,বাংলাদেশ গড়ার লক্ষেই আমাদের আজকের এই আয়োজন। দেড় হাজার বছর আগে মহানবী( সাঃ )খতনার উপকারে যে কথা বলেছেন তা ব্যাপক গবেষণা শেষে আজকের আধুনিক বিজ্ঞান স্বীকার করেছে। সুন্নাতে খৎনা ইসলামি ঐতিহ্যের অংশ এবং এর মাধ্যমে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,রাজনৈতিক নেতৃবৃন্দ,এবং স্বাস্থ্যসেবায় নিয়োজিত পেশাদাররা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পরপরই স্বাস্থ্যসেবায় বিশেষজ্ঞ চিকিৎসকরা শিশুদের খৎনার কাজ শুরু করেন। এক্যাম্পে প্রায় ৫০জন শিশুকে সুন্নাতে খৎনার সেবা প্রদান করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

আরো খবর

শার্শায় চাঁদার দাবীতে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
শার্শায় চাঁদার দাবীতে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার