সর্বশেষ খবরঃ

যশোরে চাকরি মেলায় অংশ নিয়ে সৌদি যাচ্ছে ১হাজার যুবক

যশোরে চাকরি মেলায় অংশ নিয়ে সৌদি যাচ্ছে ১হাজার যুবক
যশোরে চাকরি মেলায় অংশ নিয়ে সৌদি যাচ্ছে ১হাজার যুবক

যশোর প্রতিনিধি :: দেশের জনগোষ্ঠেীকে জনশক্তিতে রুপান্তরিত করতে যশোর এলাকার এক হাজার জনকে সৌদি আরবে কাজের সুযোগ করে দিচ্ছে সরকার।এ উপলক্ষে সোমবার যশোর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চলছে চাকরি মেলা।

রিক্রুটিং এজেন্সি ম্যাক্স ম্যানেজমেন্ট এন্ড সার্ভিসেসের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে। দিনভর সাক্ষাতকার গ্রহণ শেষে বিদেশগামীদের নির্বাচিত করা হয়েছে।

সকাল ৯ টা থেকে শুরু হওয়ায় এ চাকরি মেলায় যশোর জেলার আট উপজেলার প্রশিক্ষত এবং অপ্রশিক্ষত যুবকরা অংশ নিচ্ছে। সৌদি আরবে থাকা খাওয়ার সুবিধা এবং ওভারটাইমের সুযোগসহ ৭শ’ রিয়েল বেতনে ক্লিনার পদে কাজ পাবেন নির্বাচিত যুবকরা।মেলা শেষে বিকাল ৫টায় জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সাক্ষাতকারে নির্বাচিতদের হাতে ইয়েস কার্ড তুলে দেন।

যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সাজ্জাদ হোসেন ভুইয়া জানিয়েছেন, নির্বাচিতরা দালালমুক্তভাবে সরকার নির্ধারিত এক লাখ ৬৫ হাজার টাকা খরচ দিয়ে বিদেশে যেতে পারবেন। পাসপোর্ট ও টিকা নেয়া থাকলে আগামী এক মাসের মধ্যে তারা সৌদি আরব গমন করতে পারবেন।

কেবলমাত্র সাক্ষতকারের মাধ্যমে অল্প খরচে বিদেশ যাওয়ার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন “চাকরি মেলায় ” অংশ নেওয়া যুবকরা।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি