সর্বশেষ খবরঃ

যশোর শিক্ষাবোর্ডে চেক জালিয়াতি ঘটনায় তদন্তে নেমেছে দুদক

যশোর শিক্ষাবোর্ডে চেক জালিয়াতি ঘটনায় তদন্তে নেমেছে দুদক
যশোর শিক্ষাবোর্ডে চেক জালিয়াতি ঘটনায় তদন্তে নেমেছে দুদক

যশোর প্রতিনিধি :: যশোর শিক্ষাবোর্ডে চেক জালিয়াতি করে আড়াই কোটি টাকা লোপাটের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন ( দুদক )।গত বৃহস্পতিবার অভ্যন্তরীণ অডিটে বিষয়টি ধরা পড়ে এবং প্রকাশ্যে আসে। এরপর আড়াই কোটি টাকার এই তছরুপ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।

রবিবার ( ১০ অক্টোবর ) দুপুরে দুদক টিম যশোর শিক্ষা বোর্ডে অভিযোগ তদন্তে যায়। এর আগে সকালে শিক্ষাবোর্ড সচিব এএমএইচ আলী আর রেজা দুর্নীতি দমন কমিশনে ( দুদক ) লিখিত অভিযোগ দাখিল করেছেন।

এদিকে যে দুই প্রতিষ্ঠানের একাউন্ট থেকে টাকা লোপাট করা হয়েছে, সেই প্রতিষ্ঠানের মালিকেরা টাকা ফেরত দেয়ার জন্য যোগাযোগ করছেন বলে দাবি করেছেন বোর্ড চেয়ারম্যান মোল্লা আমীর হোসেন।

ধরা পড়ার দুদিন পর রবিবার ( ১০ অক্টোবর ) সকাল পৌনে ১০টার দিকে যশোর শিক্ষা বোর্ড সচিব এএমএইচ আলী আর রেজা দুদক যশোর কার্যালয়ে এসে টাকা আত্মসাতের ঘটনায় লিখিত অভিযোগ দাখিল করেন।

যশোর শিক্ষাবোর্ড সূত্র জানায়, ২০২০-২১ ও ২১-২২ অর্থবছরে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সরকারি কোষাগারে জমার জন্য আয়কর ও ভ্যাট বাবদ ১০ হাজার ৩৬ টাকার ৯টি চেক ইস্যু করে। এই ৯টি চেক জালিয়াতি করে ‘ভেনাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং’ নামে একটি প্রতিষ্ঠানের নামে এক কোটি ৮৯ লাখ ১২ হাজার ১০ টাকা এবং ‘শাহীলাল স্টোর’ নামে আরেকটি প্রতিষ্ঠানের নামে ৬১ লাখ ৩২ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়।

সূত্র আরও জানায়, যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মোল্লা আমীর হোসেনের সঙ্গে উপ-সহকারী প্রকৌশলী কামাল হোসেন, প্রশাসন শাখার ভারপ্রাপ্ত সেকশন অফিসার রাকিব হাসান ও হিসাব সহকারী আবদুস সালাম এই টাকা উত্তোলনের সঙ্গে জড়িত বলেও জোর গুঞ্জন রয়েছে।

ভেনাস প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ের মালিক শরিফুল ইসলাম বাবুও ওই চার কর্মকর্তাকে দায়ী করে সাংবাদিকদের কাছে বক্তব্য দিয়েছেন। ফলে ঐ চার কর্মকর্তা ও দুই ব্যবসায়ী এই টাকা লোপাটের ঘটনায় ফেঁসে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে হিসাব সহকারী আবদুস সালাম সপরিবারে পালিয়ে গেছেন।

বোর্ডের সচিব এএমএইচ আলী আর রেজা জানান, মাঝে দুই দিন সরকারি ছুটি থাকায় রবিবার আমরা দুদকে অভিযোগ দিয়েছি। দুদক কর্মকর্তারা সেটি গ্রহণ করেছেন। অভিযোগ দাখিলের পর বেলা ১২টায় দুদক যশোর কার্যালয়ের উপ-পরিচালক নাজমুচ্ছায়াদাতের নেতৃত্বে একটি টিম শিক্ষা বোর্ড যায়। দুদক কর্মকর্তারা বোর্ডে গিয়ে তদন্ত শুরু করেছেন। তদন্তের অংশ হিসেবে সকল কাগজপত্র সংগ্রহ করছেন তারা।

দুদক যশোর সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক নাজমুচ্ছায়াদাতের জানান, শিক্ষা বোর্ড থেকে অভিযোগ পাওয়ার পর তারা ঢাকায় প্রধান কার্যালয়কে অবহিত করেছেন। প্রধান কার্যালয়ের নির্দেশে তারা তদন্ত শুরু করেছেন। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

যশোর শিক্ষাবোর্ড এমপ্লোইজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, হিসাব সহকারী আব্দুস সালাম এর আগেও অনেক দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। এর আগে ১২ লাখ টাকার একটি দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি।

সেই সময় তদবির করে তিনি সেখান থেকে রক্ষা পান। এরপর আড়াই কোটির টাকা দুর্নীতির সঙ্গেও তিনি জড়িত বলে নাম আসছে। আব্দুস সালাম দুর্নীতির মাধ্যমে উপশহরে দুটি আলীশান বাড়ি, শ্বশুরবাড়ি এলাকায় ১০ বিঘা জমি ও একটি বেসরকারি ক্লিনিকের মালিকানা অর্জন করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুস সালাম রবিবার অফিসে অনুপস্থিত থাকায় তার বিবৃতি জানা সম্ভব হয়নী।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন