সর্বশেষ খবরঃ

যশোর জেলা হতে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় টিআরসি পদে চাকরি পেল ৭৭জন

যশোর জেলা হতে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় টিআরসি পদে চাকরি পেল ৭৭জন
যশোর জেলা হতে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় টিআরসি পদে চাকরি পেল ৭৭জন

যশোর প্রতিনিধি:: সম্পূর্ণ স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে যশোর জেলা হতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল ( টিআরসি ) পদে চাকরি পেল ৭৭ জন।

বাংলাদেশ পুলিশ ট্রেনিং রিক্রুট কনস্টেবল ( টিআরসি) পদে যশোর জেলার চূড়ান্ত ফলাফল প্রকাশ ও উত্তীর্ণ প্রার্থীদের ফুল দিয়ে অভিনন্দন জানান সম্মানিত পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি।

গত বুধবার ( ২০ এপ্রিল ) সকাল ১০.০০ ঘটিকায় পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ ট্রেনিং রিক্রুট কনস্টেবল ( টিআরসি )পদে ফেব্রুয়ারি-২০২২ এর যশোর জেলা লোক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেন যশোর জেলা সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার,বিপিএম (বার),পিপিএম।

এরপর পরই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই সাথে পুলিশ সুপার মহোদয় অত্র জেলা রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে লোক নিয়োগ বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

পুলিশ সুপার উপস্থিত প্রার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি আরো বলেন, আমরা নিয়োগের প্রথম দিন থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে এই লোক নিয়োগ প্রক্রিয়াটি শেষ করেছি।

এখানে যারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে তারা সকলেই নিজেদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্থান পেয়েছে। একই সাথে তিনি চূড়ান্ত ফলাফলে যেসকল প্রার্থী অকৃতকার্য হয়েছে তাদের পরবর্তীতে আবার  প্রস্তুতি নিতে আহবান করেন।

সময় আরো উপস্থিত ছিলেন অত্র নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যগণ এবং অত্র নিয়োগ ডিউটিতে নিয়োজিত জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার ও ফোসবৃন্দ।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি