সর্বশেষ খবরঃ

মোস্তাক হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের দাবীতে গাইবান্ধায় বিক্ষোভ

মোস্তাক হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের দাবীতে গাইবান্ধায় বিক্ষোভ
মোস্তাক হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের দাবীতে গাইবান্ধায় বিক্ষোভ

আঃ খালেক মন্ডল :: গাইবান্ধা সদর উপজেলা খোলাহাটি ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য মোস্তাক আলী হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার দাবীতে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ২১ অক্টোবর ) বিকেল ৩টার দিকে উপজেলার দারিয়াপুর হাটের চারমাথায় এ বিক্ষোভ সমাবেশ করেছে সচেতন এলাকাবাসী। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, দারিয়াপুর জামে মসজিদের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংস্কৃতিক জোট দারিয়াপুর শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, হাজী ওসমান গণি, কলেজ শিক্ষক ময়নুল কবীর মন্ডল, ব্যবসায়ী এ্যাসোসিয়েশনের সদস্য মোহাম্মদ আলী মুংলু, সাবেক ইউপি সদস্য সাখাওয়াত মাহমুদ দুখা ও আলী আজম প্রমুখ।

সমাবেশে বক্তব্যরা, ইউপি সদস্য মোস্তাক আলী হত্যাকান্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচার দাবী করেন। ১৮ দিন অতিবাহিত হলেও এখনও পুলিশের কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি যা অত্যন্ত দুঃখজনক। তারা আরো বলেন, এই হত্যাকান্ডের বিচার না হলে এলাকায় খুনিারা উৎসাহিত হবে। সম্প্রীতি সহবস্থান নষ্ট হবে। খুনিদের অবিলম্বে গ্রেফতার করা না হলে তারা বৃহত্তর কর্মসূচি দেয়ারও হুঁশিয়ারী দেন।

উল্লেখ্য; গত ৩ অক্টোবর রাত আড়াইটার দিকে দারিয়াপুর বন্দরের উত্তরে ইটভাটা সংলগ্ন দারিয়াপুর-ধর্মপুর সড়কের পাশের ডোবা থেকে তার মরদেহ পাওয়া যায়।

আরো খবর

 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা