সর্বশেষ খবরঃ

‘মুজিব’ ছবির টিজার এবার কান উৎসবে 

‘মুজিব’ ছবির টিজার এবার কান উৎসবে 
‘মুজিব’ ছবির টিজার এবার কান উৎসবে 

কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব’-এর টিজার প্রকাশ হবে।অনুষ্ঠানে ছবিটির পরিচালক শ্যাম বেনেগালের উপস্থিত থাকার কথা রয়েছে।

আগামী ১৯ মে কান সৈকতে ভারতীয় প্যাভিলিয়নে থাকবে এই আয়োজন। খবরটি নিশ্চিত করেছেন তথ্যমন্ত্রী ডঃ হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী ডঃ হাছান মাহমুদ জানান, ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর তাকে নিমন্ত্রণ জানিয়েছেন। এছাড়া কানের মার্শে দ্যু ফিল্মে ‘মুজিব’ ছবির কলাকুশলীদের থাকার সম্ভাবনা রয়েছে। তবে এখনও তাদের নাম জানা যায়নি।

উল্লেখ্য, ভারত ও বাংলাদেশ সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিটির ফার্স্টলুক প্রকাশিত হয় গত ১৪ এপ্রিল।এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকায় অভিনয় করা চিত্রনায়ক আরিফিন শুভর একটি পোস্টার উন্মুক্ত হয়েছে। এতে উল্লেখ করা হয়, চলতি বছরের সেপ্টেম্বরে মুক্তি পাবে ছবিটি।

‘মুজিব’ ছবিতে তরুণী শেখ হাসিনা চরিত্রে নুসরাত ফারিয়া এবং কিশোরী শেখ হাসিনার ভূমিকায় আছেন ওয়ানিয়া জারিন আনভিতা। বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের (রেনু) চরিত্রে নুসরাত ইমরোজ তিশা এবং তরুণী রেনুর ভূমিকায় দেখা যাবে প্রার্থনা দীঘিকে।

২০২১ সালের ২১ জানুয়ারি ভারতের মুম্বাই ফিল্ম সিটিতে ‘বঙ্গবন্ধু’ নামে ছবিটির চিত্রায়ন শুরু হয়। পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘মুজিব’। এর ট্যাগলাইন ‘একটি জাতির রূপকার’। ছবিটির ইংরেজি নাম ‘মুজিব: দ্য মেকিং অব অ্যা নেশন’।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন