সর্বশেষ খবরঃ

মাদক দিয়ে ফাঁসানো চেষ্ঠায় জড়িত পুলিশ সদস্যের রিমান্ড মঞ্জুর

মাদক দিয়ে ফাঁসানো চেষ্ঠায় জড়িত পুলিশ সদস্যের রিমান্ড মঞ্জুর
প্রতিকী ছবি (সংগৃহীত)

বিশেষ প্রতিনিধি :: পথচারীর পকেটে মাদক দিয়ে ফাঁসাতে গিয়ে গ্রেপ্তার হওয়া পল্লবী থানার এ এসআই মাহবুবুল আলমসহ তিন জনের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত

বৃহস্পতিবার ( ৮ সেপ্টেম্বর ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদী এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া অপর দুই আসামি হলেন- মোঃ রুবেল ও মোঃ সোহেল রানা।

এদিন তিন আসামিকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রত্যেকের সাত দিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক মোঃ আনোয়ার হোসেন।

আসামিপক্ষে তাদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করে রিমান্ডের জোর দাবি জানানো হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের প্রত্যেককে দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা যায়, আসামি এ এসআই মাহবুবুল আলমসহ একজন সোর্সের কাছ থেকে ইয়াবার প্যাকেট নিয়ে খলিলুর রহমান নামের এক পথচারীর পকেটে ঢুকিয়ে দেন। এ ঘটনায় পথচারীর বিরুদ্ধে পল্লবী থানায় মাদক মামলা দেয় পুলিশ।

পরবর্তীতে পথচারীর পকেটে মাদক ঢুকিয়ে দেওয়ার ভিডিও বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়। তাই পরে এ ঘটনায় এএসআই মাহবুবুল আলমসহ তিন জনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন পল্লবী থানার উপ-পরিদর্শক খালিদ হাসান তন্ময়।

আরো খবর

তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ