সর্বশেষ খবরঃ

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার

স্টাফ রিপোর্টার :: আসন্ন এয়োদশ সংসদ নির্বাচনকে ঘীরে সংসদ সদস্য পদপার্থীদের প্রচারনায় মুখর তৃণমূলের নেতাকর্মীরা।এরই ধারাবাহিকতায় বন্দরনগরী বেনাপোলের প্রানকেন্দ্রে স্থাপিত হয়েছে দৃষ্টিনন্দন অস্থায়ী দাঁড়িপাল্লা টাওয়ার। বিভিন্ন রং এর প্লাস্টিকের ঝুড়ি দিয়ে তৈরী করা হয়েছে বাংলাদেশে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা যা এখন ঝুলছে বাঁশের তৈরী টাওয়ারে।

সংসদীয় আসন ৮৫,যশোর-১ শার্শা আসন হতে ১২ই ফেব্রুয়ারীর নির্বাচনে প্রতিদন্দীতা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আজীজুর রহমান। স্থানীয়দের দেওয়া তথ্য সূত্রে জানা যায়,বুধবার( ৪ ফেব্রুয়ারী )রাতে বেনাপোল বাজারে আজীজুর রহমানের কর্মী-সমর্থকরা এই দাঁড়িপাল্লা টাওয়ার স্থাপন করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই এই টাওয়ারের ছবি পোস্ট করেছেন।

জামায়াতে ইসলামী বেনাপোল শহর শাখার উদ্যেগে বেনাপোল বাজারের অগ্রনী ব্যাংকের সন্মুখে এই  টাওয়ার স্থাপন করা হয় বলে জানা গেছে। টাওয়ার স্থাপনকালীন সময়ে উপস্থিত ছিলেন-জামায়াতে ইসলামী বেনাপোল থানা শাখার সভাপতি,সাধারন সম্পাদকসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ঘুস ও দূর্নীতিমুক্ত দক্ষ প্রশাসন ও বৈষম্যহীন সুবিচারপূর্ণ সমাজ গড়া, দখলদারী, চাদাবাঁজি,সন্ত্রাস ও কালবাজারমুক্ত উপজেলা গড়ার ইশেতাহার নিয়ে উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা জুড়ে ব্যাপক গণসংযোগ এবং নির্বাচনী প্রচারণা চালাচ্ছে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আজিজুর রহমান।

প্রার্থীর পক্ষে ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরছে জমায়াতে ইসলামী ও তার সহযোগী সংগঠন ছাত্র শিবিরের শার্শা উপজেলা ও বেনাপোল পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতা ও দায়িত্বশীলরা।

দৃষ্টিনন্দন এই টাওয়ারটি লম্বা বাঁশের তৈরী হওয়ায় ভেঙে পড়ার সমূহ সম্ভবনা ও ঝুঁকি রয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় জনসাধারণ। এ বিষয়ে সংগঠনটির দায়িত্বশীলদের সাথে যোগাযোগের চেষ্ঠা চালালেও সাক্ষাৎ না পাওয়ায় মন্তব্য জানা যাইনী।

আরো খবর

বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩