সর্বশেষ খবরঃ

আদালতে অভিনেত্রী শিল্পা শেঠি

আদালতে অভিনেত্রী শিল্পা শেঠি
অভিনেত্রী শিল্পা শেঠি

হলিউড অভিনেতা রিচার্ড গিয়ারের সঙ্গে তার চুমু নিয়ে মামলা থেকে অব্যাহতি পেতে আদালতের দ্বারস্থ হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি। শিল্পা শেঠি তার আবেদনপত্রে দাবি করেছেন,তার বিরুদ্ধে একমাত্র অভিযোগ তিনি চুমুর সময় আপত্তি জানাননি।এর মানেই তিনি অপরাধী নন।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে,অ্যাডভোকেট প্রশান্ত পাতিলের মাধ্যমে জমা দেওয়া আবেদনপত্রের একটি অংশে উল্লেখ রয়েছে,শিল্পা প্রকৃত অভিযোগকারীর বিদ্বেষপরায়ণতা ও হয়রানির শিকার।বিবাদি একজন স্বনামধন্য শিল্পী এবং ব্যক্তিগত ও জনসম্মুখে সবসময় দায়িত্বশীল আচরণ করেন।

এইডস নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়েছিলেন শিল্পা ও রিচার্ড গিয়ার। ঘটনাটি ২০০৭ সালের। ভারতের রাজস্থানে সেই অনুষ্ঠানের মঞ্চে শিল্পাকে চুমু খেয়েছিলেন রিচার্ড।এই অভিনেত্রীও তাতে বাধা দেননি।

তবে তাদের এই চুমুতে আপত্তি ছিল অনেকের।মিডিয়ায় এটি নিয়ে দীর্ঘদিন লেখালেখি হয়। অশ্লীলতার দায় ওঠে শিল্পার বিরুদ্ধে। এই অভিনেত্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯২, ২৯৩ এবং ২৯৪ ধারায় মামলা দায়ের হয়।২০০৭ সালের এই ঘটনা ঘটার পর একই ধরনের আরও দু’টি মামলা হয় রাজস্থানে।এছাড়া একটি গাজিয়াবাদে।

২০১৭ সালে শিল্পা আর্জি জানান,মামলাটির শুনানি যেন মুম্বাই উচ্চ আদালতে হয়। ২৩৯ ও ২৪৫ ধারা অনুযায়ী আবেদন করেছিলেন শিল্পার আইনজীবী মধুকর ডালভি।

এরপর গত জানুয়ারিতে এই মামলার শুনানিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কেতকি চাওয়ান জানান,পুলিশের প্রতিবেদন ও নথির ভিত্তিতে তার মনে হয়েছে শিল্পার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন। ফলে তাকে এই অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু এই রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে আলওয়ার থানার পুলিশ।

অভিনয়ের দিক থেকে গত বছর শিল্পার ‘হাঙ্গামা টু’ সিনেমাটি মুক্তি পেয়েছে।পাশাপাশি বিভিন্ন রিয়েলিটি শো-তে বিচারক হিসেবেও তাকে দেখা যায়। মুক্তির অপেক্ষায় এই অভিনেত্রীর ‘নিকাম্মা’ সিনেমাটি।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩