সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ

খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক( খাগড়াছড়ি )জেলা প্রতিনিধি :: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৬ ফেব্রুয়ারি )সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি জেলা সদরের চেঙ্গী স্কোয়ার থেকে র‍্যালীটি শুরু হয়।

র‍্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর ঘুরে কোর্ট বিল্ডিং হয়ে মুক্তমঞ্চে এসে শেষ হয়। এতে জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।র‍্যালীতে শিবিরের ব্যানার,ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।

র‍্যালী শেষে মুক্তমঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে খাগড়াছড়ি জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোঃ আব্দুর সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিনহাজুর রহমান।

বক্তারা বলেন,ইসলামী ছাত্রশিবির শুরু থেকেই নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমের শিক্ষা নিয়ে কাজ করে যাচ্ছে। তারা ছাত্র সমাজকে সৎ,যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সংগঠনের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান।

সমাবেশে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

আরো খবর

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ