সর্বশেষ খবরঃ

মহালছড়িতে ইউপিডিএফের দুই কর্মীকে গুলি করে হত্যা

মহালছড়িতে ইউপিডিএফের দুই কর্মীকে গুলি করে হত্যা
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার :: খাগড়াছড়ির মহালছড়িতে ইউপিডিএফের দুই কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার ( ২৪ জানুয়ারি ) সকালে উপজেলার দুরছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- রবি কুমার চাকমা (৬৫) ও শান্ত চাকমা বিমল (৫২)।

নিহতরা ইউপিডিএফের কর্মী বলে দাবি করেছেন সংগঠনটির মুখপাত্র নিরন চাকমা।এ ঘটনায় রহিন্দ্র চাকমা টিপন ( ৩২) নামের আরেক কর্মী নিখোঁজ রয়েছেন বলে দাবি করা হয়েছে।

ইউপিডিএফের সংগঠক অংগ্য মারমা বলেন, সাংগঠনিক কাজে মহালছড়ির দুরছড়িতে অবস্থান করছিল ইউপিডিএফের তিন কর্মী। সকালে অতর্কিতভাবে নব্য মুখোশ বাহিনীর সন্ত্রাসীরা হামলা চালালে ২ কর্মী ঘটনাস্থলেই নিহত হন এবং এক কর্মী নিখোঁজ রয়েছেন।

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) নাসির উদ্দিন বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন