সর্বশেষ খবরঃ

মধুমতি নদী থেকে জুয়াড়ীর মৃতদেহ উদ্ধার

মধুমতি নদী থেকে জুয়াড়ীর মৃতদেহ উদ্ধার
মধুমতি নদী থেকে জুয়াড়ীর মৃতদেহ উদ্ধার

মোঃ মিরাজুল শেখ( বাগেরহাট )জেলা প্রতিনিধি :: বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা রাজনগর এলাকায় মধুমতি নদী থেকে আব্দুর রব ( ৪৯ ) নামের একজন জুয়াড়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার ( ১৯ অক্টোবর )নদীতে ভাসতে দেখে স্থানীয়দের খবরের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরন করেছে। মৃত আব্দুর রব উপজেলার কুনিয়া চরচিংগুড়ি গ্রামের হানিফ খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়,গত বৃহস্পতিবার সন্ধ্যায় কলাতলা রাজনগর কালী মন্দিরের পূর্ব পাশে প্রেম বাগচীর বাগান সংলগ্ন মধুমতি নদীর পাশে ১৮ থেকে ২০ জন জুয়াড়ী জুয়ার আসর বসায়। এ সময় সেনা বাহিনীর একটি টহল দল ওই এলাকা থেকে যাওয়ার পথে জুয়াড়ীদের ধাওয়া দিলে জুয়াড়ীরা মধুমতি নদীতে ১০ থেকে ১২ জন নদীতে লাফ দিয়ে সটকে পড়ে। এ সময় সাতার না জানায় আব্দুর রব পানিতে তলীয়ে গিয়ে নিখোজ থাকে। শনিবার সকালে ওই নদীতে রবের লাশ ভেসে ওঠে।

চিতলমারী থানার ওসি স্বপন রায় জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে মধুমতি নদীতে ভাসমান অবস্থায় আব্দুর রব নামের এক জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

আরো খবর

শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন