সর্বশেষ খবরঃ

ভোলায় আরও তিনটি গ্যাস কূপের সন্ধান

ভোলায় আরও তিনটি গ্যাস কূপের সন্ধান
ভোলায় আরও তিনটি গ্যাস কূপের সন্ধান

স্টাফ রিপোর্টার :: ভোলায় নতুন তিনটি গ্যাসকূপের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। নতুন ৩টি সহ জেলায় সর্বমোট কূপের সংখ্যা দাঁড়িয়েছে ৯টি-তে।

শনিবার ( ৯ অক্টোবর ) বাপেক্সের উপ-ব্যবস্থাপক সৌমিত্র পাল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাপেক্সের ভূ-তাত্ত্বিক জরিপে ভোলা সদরের ইলিশা-১, ভোলা নর্থ- ২ এবং বোরহানউদ্দিন উপজেলায় টবগি- ১ নামে তিনটি নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান পেয়েছে বাপেক্স। তবে সেখানে কী পরিমাণ গ্যাস রয়েছে তা প্রাথমিকভাবে বলা যাচ্ছে না।

রাশিয়ান কোম্পানি ‘গ্যাস ফ্রোম’ নতুন এই তিনটি কূপ খননের কাজ করবে। জেলায় ইতোমধ্যে ছয়টি কূপ খনন করা হয়েছে। খুব শিগগিরই আরও তিনটি কূপ খনন হবে। এই তিনটি কূপের খনন শুরু হলে জেলায় সর্বমোট কূপের সংখ্যা দাঁড়াবে ৯টি।

বাপেক্স জানিয়েছে, জেলার বোরহানউদ্দিনের শাহবাজপুর গ্যাসক্ষেত্রের চারটি কূপ ছাড়াও শাহবাজপুর ইস্ট এবং ভোলা নর্থ নামে আরও দু’টি গ্যাসক্ষেত্র আছে। যেখানে মোট গ্যাসের মজুদের পরিমাণ প্রায় ১.৩ টিসিএফ ( ট্রিলিয়ন কিউবিট ফিট )।

এরমধ্যে নতুন আবিষ্কৃত শাহবাজপুর ইস্ট কূপে মজুদ রয়েছে ৭শ বিসিএফ এবং ভোলা নর্থ গ্যাস ক্ষেত্রে রয়েছে প্রায় ১ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস। বাকি গ্যাস রয়েছে শাহবাজপুর গ্যাস ক্ষেত্রে।

বাপেক্স আরও জানায়, বর্তমানে ভোলায় যে পরিমাণ গ্যাস মজুদ রয়েছে তার মধ্যে প্রতিদিন উত্তোলন হচ্ছে ৬৫ বিলিয়ন ঘনফুট। যা চারটি বিদ্যুৎকেন্দ্র, একটি কারখানা ও বেশকিছু গৃহস্থালি কাজে ব্যবহৃত হচ্ছে।

জেলায় বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাসের যে মজুদ রয়েছে। তা ভবিষ্যতে মোট মজুদের প্রায় দ্বিগুণ হতে পারে। শাহবাজপুর ইস্ট নামের একটি কূপ এবং নর্থ গ্যাস ক্ষেত্রে গ্যাসের মজুদ থাকলেও সেখান থেকে আপাতত কোনো গ্যাস উত্তোলন হচ্ছে না।

তবে এসব কূপ গ্যাস উত্তোলনের জন্য প্রস্তুত রয়েছে। নতুন কোনো শিল্প প্রতিষ্ঠান বা বিদ্যুৎ কেন্দ্র না থাকায় গ্যাসের ব্যবহার হচ্ছে না। এ জেলায় আরও বিপুল পরিমাণ গ্যাসের মজুদ রয়েছে।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি