সর্বশেষ খবরঃ

ভোলায় ১কোটি ৪০লাখ টাকার অবৈধ্য জাল জব্দ

ভোলায় ১কোটি ৪০লাখ টাকার অবৈধ্য জাল জব্দ

কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি:: ভোলায় ১ কোটি ৪০ লাখ টাকার অবৈধ জাল জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা।মেঘনা নদীতে অভিযান চালিয়ে জব্দকৃত জালগুলো পরে আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার ( ৭ জুন ) বিকেলে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি এলাকায় মেঘনা নদীর তীরে থেকে এ জাল জব্দ করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কে এম শাফিউল কিঞ্জন এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত মেঘনা নদীতে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তুলাতুলি এলাকায় মেঘনা নদীর তীরে থেকে ৪ লাখ মিটার অবৈধ চরঘেরা জাল জব্দ করা হয়। যার বর্তমান বাজার মূল্য ১ কোটি ৪০ লাখ টাকা।

জব্দকরা জাল মৎস্য বিভাগের উপস্থিতিতে মেঘনা নদীর তীরে আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে বলে আরো জানান তিনি।

আরো খবর

 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা