সর্বশেষ খবরঃ

ভোলায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য হত্যা মামলায় গ্রেফতার-৩

ভোলায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য হত্যা মামলায় গ্রেফতার-৩
ভোলায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য হত্যা মামলায় গ্রেফতার-৩

কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি:: ভোলার দৌলতখানে জমি নিয়ে বিরোধের জেরে আব্দুল খালেক ( ৬৫ ) নামে এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামী মোফাজ্জল হোসেনসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে দৌলতখান থানা পুলিশের একটি টিম ভোলার শশীভূষন থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন, মোফাজ্জল পাটোয়ারী (৫৫) ইকবাল হোসেন (৩৬) ও রফিকুল বেপারী। এ ঘটনায় নিহত অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল খালেকের স্ত্রী নাছরিন বেগম বাদি হয়ে আসামীদের বিরুদ্ধে দৌলতখান থানায় একটি হত্যা মামলা দায়েরের পরপরই পুলিশ আসামীদের গ্রেফতার করেন।

শুক্রবার ( ২৮ জানুয়ারি ) দুপুর ১২ টার দিকে দৌলতখান থানায় এক প্রেস ব্রিফিংয়ে ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল ) ফরহাদ সরদার এসব তথ্য নিশ্চিত করেন।

গত বৃহস্পতিবার সকালে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল খালেক বাড়ি থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন।দৌলতখান পৌর শহরের দক্ষিণ মাথায় এসে পৌঁছালে প্রতিপক্ষ মোফাজ্জল গংরা তার উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে বাড়িতে পরে তাকে দৌলতখান হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা এ ঘটনার সাথে তাদের নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেন। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।এ হত্যাকান্ডে জড়িত অন্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন