সর্বশেষ খবরঃ

ভোলায় পুকুরের পানিতে ডুবে দুই সহোদর বোনের মৃত্যু

বন্যার পানিতে ডুবে দুই স্কুল ছাত্রের মৃত্যু
প্রতিকী ছবি

কামরুজ্জামান শাহীন :: ভোলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা আক্তার (৫) ও হালিমা বেগম ( ৮) নামের দুই সহোদর বোনের মৃত্যু হয়েছে। নিহত শিশু দুটি ওই গ্রামের মোঃ শফিক মাতব্বরের মেয়ে।

বুধবার ( ৩ জুলাই ) দুপুরের দিকে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের বাঘমারা গ্রামের শফিক মাতব্বর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১টার দিকে বাড়ির সবার অগোচরে তারা পুকুরে গোসল করতে যায়। স্বজনরা দীর্ঘক্ষণ তাদের না দেখতে পেয়ে খুাঁজাখুজি শুরু করেন।এক পর্যায়ে ইয়ানুর নামের এক তরুণী দেখেন হাবিবার পায়ের জুতা পুকুরে ভাসছে। এরপর পরিবারের লোকজন পানিতে নেমে দুই শিশুকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

এদিকে আদরের দুই শিশু কণ্যার অকাল মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। মর্মান্তিক এই মৃত্যুতে ওই গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি ) মনির হোসেন মিঞা বলেন,ঘটনাটি খুবই মর্মান্তিক এবং দুঃখজনক। আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ দাফনের জন্য তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন