সর্বশেষ খবরঃ

ভুটানের রাজা ঢাকা সফরে আসছেন

ভুটানের রাজা ঢাকা সফরে আসছেন
ফাইল ছবি

পাঁচ দিনের সফরে আগামী ২৫ মার্চ ঢাকায় আসছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। তিনি স্বাধীনতা দিবসের কর্মসূচিতে অংশ নেবেন।

ঢাকা সফরকালে ভুটানের রাজা সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। এছাড়া রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ডঃ হাছান মাহমুদের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।

সফরকালে জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, পদ্মা সেতু, আড়াইহাজার বিশেষ ইকোনমিক জোন, কুড়িগ্রাম বিশেষ ইকোনমিক জোন, সোনাহাট স্থলবন্দর প্রভৃতি পরিদর্শন করবেন।

ভুটানের রাজার এ সফরে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে। এছাড়া, কুড়িগ্রামে ভুটানের বিনিয়োগের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন, বিদ্যুৎ, কৃষি, স্বাস্থ্য খাতসহ বিভিন্ন খাতে সহযোগিতার বিষয়ে আলোচনা হতে পারে।

সফর শেষে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক আগামী ২৯ মার্চ ঢাকা ত্যাগ করবেন।

আরো খবর

ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান